ঢাকায় যাত্রা শুরু বাংলাদেশ-চায়না ক্লাবের

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৬

ঢাকায় যাত্রা শুরু বাংলাদেশ-চায়না ক্লাবের

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২৬ : বাংলাদেশ ও চীনের মানুষের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ, ব্যবসায়িক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে ঢাকার গুলশান-২ এলাকায় যাত্রা শুরু করেছে বাংলাদেশ চায়না ক্লাব লিমিটেড (BCCL)।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, সদস্যদের জন্য এক ছাদের নিচে সামাজিক, সাংস্কৃতিক ও জীবনযাপনকেন্দ্রিক বিভিন্ন সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

গুলশান-২-এর হাউস ১৬/বি, রোড ৯৩-এ অবস্থিত ক্লাবটিতে চীনা সংস্কৃতি ও জীবনধারার সঙ্গে বাংলাদেশের সামাজিক পরিবেশের সমন্বয় ঘটানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Manual1 Ad Code

ক্লাব কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সদস্যদের জন্য চীন ভ্রমণসংক্রান্ত সেবা, চীনা খাবারের ব্যবস্থা, কক্সবাজারে পাঁচ তারকা হোটেলে থাকার সুবিধা, জিম ও স্পা, কেটিভি, রুফটপ বারবিকিউ এবং বিভিন্ন ধরনের বিনোদনমূলক আয়োজনের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি মাহজং, বিলিয়ার্ড, কার্ডসহ বিভিন্ন বিনোদন ও সাংস্কৃতিক কার্যক্রমের জন্য আলাদা পরিসর রয়েছে।

Manual6 Ad Code

এ ছাড়া ক্লাব প্রাঙ্গণে চীনা গ্রোসারি, বারবার শপ, ব্যাংকুয়েট হল ও চা বুথসহ বিভিন্ন বাণিজ্যিক ও সামাজিক সুবিধা রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

Manual2 Ad Code

বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও সাংস্কৃতিক যোগাযোগ ক্রমেই বিস্তৃত হচ্ছে। এ প্রেক্ষাপটে দুই দেশের নাগরিকদের পারস্পরিক যোগাযোগের জন্য একটি সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করার লক্ষ্য রয়েছে বাংলাদেশ চায়না ক্লাবের।

ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবসায়ী, পেশাজীবী, চীনপ্রেমী ও সাংস্কৃতিক যোগাযোগে আগ্রহী ব্যক্তিদের জন্য সদস্য হওয়ার সুযোগ রয়েছে। সদস্যপদ ও বিভিন্ন সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য ক্লাবের নিজস্ব যোগাযোগ মাধ্যমে জানা যাবে।

Manual5 Ad Code

যোগাযোগ: বাংলাদেশ চায়না ক্লাব লিমিটেড (BCCL), হাউস ১৬/বি, রোড ৯৩, গুলশান-২, ঢাকা। ফোন: ০১৯০২-৯১৫৮৬০, ০১৭১৫-০৬৮৮৭৮। ই-মেইল: bdchinaclub@gmail.com। ওয়েবসাইট: bdchinaclub.com.bd।

এ সংক্রান্ত আরও সংবাদ