ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাট—শ্রীমঙ্গলে বিজনেস কনফারেন্স ও সেলিব্রেশন

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৬

ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাট—শ্রীমঙ্গলে বিজনেস কনফারেন্স ও সেলিব্রেশন

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৯ সেপ্টেম্বর ২০২৬ : ‘ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাট’—এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেডের (এসএসপিএল) উদ্যোগে কর্মশালা, সেলিব্রেশন ও বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

আবাসন খাতে সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিক মানের ফ্ল্যাট, আধুনিক নির্মাণপ্রযুক্তি, সময়মতো হস্তান্তর এবং ক্রেতাসেবার বিভিন্ন দিক নিয়ে অনুষ্ঠানে আলোচনা করা হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শ্রীমঙ্গল শহরের অভিজাত রেস্টুরেন্ট ‘টি ভ্যালী কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. খোরশিদ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

অনুষ্ঠানে স্বপ্ন শহর প্রপার্টিজের পরিচালক, কর্মকর্তা, ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও বিভিন্ন পর্বে বক্তারা আবাসন খাতে সাধারণ মানুষের সক্ষমতা, পরিকল্পিত নগরায়ণ, আধুনিক নির্মাণপ্রযুক্তির ব্যবহার এবং নিরাপদ ও টেকসই আবাসনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. খোরশিদ আলম বলেন, দীর্ঘ বছরের জাপানি শিক্ষা ও পেশাগত জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিক মানের আবাসন সুবিধা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে স্বপ্ন শহর প্রপার্টিজের যাত্রা।

তিনি বলেন, “সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিক মানের আবাসন সম্ভব—এই বার্তাই আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেড আমার জীবনের একটি স্বপ্নের বাস্তবায়ন, যেখানে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য বিশ্বমানের আবাসন সুবিধা নিয়ে আসার চেষ্টা করছি।”

খোরশিদ আলম বলেন, প্রতিষ্ঠানটির ৭৫০ বর্গফুটের ফ্ল্যাটগুলোতে বাংলাদেশি পরিবারের চাহিদা বিবেচনায় নকশা, স্পেস অপটিমাইজেশন, প্রাকৃতিক আলো-বাতাসের ব্যবস্থা এবং আধুনিক সুযোগ-সুবিধাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে ভূমিকম্প সহনশীল নকশা, এনার্জি-এফিশিয়েন্ট সিস্টেম, উচ্চমানের নির্মাণসামগ্রী এবং আন্তর্জাতিক মানের তদারকির বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

Manual8 Ad Code

তিনি আরও বলেন, আবাসন ক্রয়ের ক্ষেত্রে ক্রেতাদের অন্যতম উদ্বেগ হলো নির্ধারিত সময়ে ফ্ল্যাট হস্তান্তর ও অতিরিক্ত ব্যয়। এ বিষয়গুলো বিবেচনায় নিয়ে স্বচ্ছ মূল্য কাঠামো, কোনো লুকানো খরচ না রাখা, নির্ধারিত সময়ের আগে বা সময়মতো ফ্ল্যাট হস্তান্তর এবং হস্তান্তরের পরও আফটার-সেলস সার্ভিস দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

স্বপ্ন শহর প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক বলেন, “আমরা শুধু ফ্ল্যাট বিক্রি করতে চাই না; নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও ভবিষ্যৎ উপযোগী আবাসনের ধারণা বাস্তবায়ন করতে চাই। একজন মানুষের জীবনভর সঞ্চয়ের সঙ্গে তার আবাসনের বিষয়টি জড়িত। তাই নির্মাণের প্রতিটি ধাপে মান নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”

তিনি জানান, প্রতিষ্ঠানটির প্রতিটি প্রকল্পে আবাসিক সুবিধার পাশাপাশি একটি পূর্ণাঙ্গ কমিউনিটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে শিশুদের খেলার মাঠ ও পার্ক, জিমনেশিয়াম ও সুইমিং পুল, কমিউনিটি সেন্টার ও পাঠাগার, ডে-কেয়ার ও স্বাস্থ্যকেন্দ্র এবং ২৪ ঘণ্টা নিরাপত্তাব্যবস্থার মতো সুবিধা রাখার পরিকল্পনার কথা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেডের সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর ও পরিচালক কাজল সাহা প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রকল্প, আবাসন পরিকল্পনা এবং সেবা কাঠামো নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এতে আধুনিক স্থাপত্য, স্পেস ব্যবস্থাপনা, নির্মাণমান, গ্রাহকসেবা ও প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সিলেট বিভাগীয় কমিটির সমন্বয়কারী বাবু রিপন কান্তি ধর রূপক, মো. এমদাদুল হক বাদশা, এসএসপিএলের এজিএম মিছবাহ উদ্দিন, পরিচালক মাসুদ পারভেজ, পরিচালক ও সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর কাজল সাহা এবং অন্যান্যরা।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন ডিডাফের হবিগঞ্জের সমন্বয়কারী লোকমান হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন ডিডাফের শ্রীমঙ্গল উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী আবুল কাশেম। পরে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করেন ডিডাফের শ্রীমঙ্গল উপজেলা সহদপ্তর সম্পাদক পিযুষ কান্তি দেবনাথ। স্বাগত বক্তব্য দেন ডিডাফের সদর উপজেলা সমন্বয়কারী ডা. সৈয়দ কামরুজ্জামান।

Manual4 Ad Code

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আবাসনকে শুধু একটি ভবন বা ফ্ল্যাটের মধ্যে সীমাবদ্ধ না রেখে একটি পরিকল্পিত জীবনযাপনের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সে লক্ষ্যেই নিরাপত্তা, যোগাযোগ, প্রাকৃতিক পরিবেশ, পরিবারবান্ধব নকশা এবং প্রয়োজনীয় কমিউনিটি সুবিধাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

Manual8 Ad Code

গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথা-এর বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান; সাংবাদিক ইমন দেব চৌধুরী, গণমাধ্যমকর্মী দেওয়ান মাসুকুর রহমান, দৈনিক নবচেতনা-এর প্রতিনিধি আফজল হোসেইন, দৈনিক ডেসটিনি-এর রাধাকান্ত দাশসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে আয়োজকরা বলেন, দেশের আবাসন খাতে মধ্যবিত্ত ও সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী, নিরাপদ ও পরিকল্পিত আবাসনের সুযোগ সৃষ্টি করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি। ‘ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাট’ ধারণাকে সামনে রেখে এ খাতে মানুষের দীর্ঘমেয়াদি আবাসন পরিকল্পনাকে সহজ করার লক্ষ্যেই স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেড কাজ করছে।

অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আবাসন খাতে নতুন উদ্যোগ, গ্রাহকসেবা এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে কর্মকর্তা, সহযোগী ও সংশ্লিষ্টদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ব্যবসায়িক সমন্বয় আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ