এআই দিয়ে বাংলা গল্প লেখা প্রতিযোগিতা

প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৬

এআই দিয়ে বাংলা গল্প লেখা প্রতিযোগিতা

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৬ : গল্প লেখা মানুষের সৃজনশীলতা চর্চার অংশ। কখনো তা মৌলিক সৃজনশীলতা চর্চার মানদণ্ড। এআইয়ের বিকাশ এমন স্তরে পৌঁছেছে যে, মৌলিক আইডিয়া তৈরিতে বা গল্পের ভাষা দ্রুত পরিবর্তনে এআই সহযোগী ভূমিকা রাখতে পারে। এমনকি বাংলা ভাষার খ্যাতিমান সাহিত্যিকদের ভাষা-শৈলীও অনুসরণ করতে পারে। তবে, জনপরিসরে গল্প লেখার মতো মৌলিক কার্যক্রমে এআইয়ের ব্যবহার করা ঠিক কিনা— এই নিয়ে সংশয় ও সন্দিগ্ধ দৃষ্টি রয়েছে।

প্রোগ্রামিং কোডের মতোই গল্প-লেখার কাজে এআইয়ের ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে। এই ভূমিকা নিয়ে অনেক বিতর্ক যেমন শুরু হয়েছে, তেমনি এর গ্রহণযোগ্যতা ধীরে হলেও বাড়ছে, অনেকের কাছে তা আর অস্বাভাবিক মনে হচ্ছে না।

Manual1 Ad Code

এআই দিয়ে গল্প লেখা কি কেবলই স্লপের প্রবাহ, নাকি মডেলগুলোর চমকে দেওয়ার মতো সক্ষমতা তৈরি হয়েছে— এই প্রশ্ন আমাদের সামনে রয়েছে। একই সঙ্গে সৃজনশীলতার মতো ‘স্পর্শকাতর’ বিষয় নিয়ে ‘হিউম্যান-এআই ইন্টারঅ্যাকশন’ কেমন হয়, এই বিষয়গুলো সামনে রেখে ব্রেইনল্যাব আয়োজন করছে, “এআই দিয়ে বাংলা গল্প লেখা প্রতিযোগিতা”।

Manual5 Ad Code

এখানে যেকোনো বিষয়ের গল্প জমা দেওয়া যাবে। গল্পের আইডিয়া ও ভাষা-শৈলী এআই দিয়ে লেখা যাবে। এআই-কে কো-অথর হিসেবে স্বীকৃতি দেওয়া যাবে। গল্প ১৫০০ শব্দের বেশি হওয়া যাবে না। নির্বাচিত গল্প-লেখকদের পুরস্কৃত করা হবে এবং সংক্ষিপ্ত তালিকার গল্পসমূহ নিয়ে একটি সংকলন গ্রন্থ প্রকাশ করা হবে। প্রতিযোগিতা সকলের জন্য উন্মুক্ত।

Manual8 Ad Code

জমাদানের শেষ তারিখ: ৩০ অক্টোবর, ২০২৬

ইভেন্ট ও জমা দেওয়ার লিংক:
https://brainlab.bd/events/ai-golpo

বিশেষ প্রয়োজনে,
মোবাইল: ০১৭৩৪-২১২১২১
ই-মেইল: support@bangla.gov.bd

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ