বণিক বার্তায় সহসম্পাদক ও প্রতিবেদক পদে নিয়োগ

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬

বণিক বার্তায় সহসম্পাদক ও প্রতিবেদক পদে নিয়োগ

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২৬ : দৈনিক বণিক বার্তার সম্পাদকীয় ও রিপোর্টিং বিভাগে সহসম্পাদক ও প্রতিবেদক পদে জনবল নিয়োগ দেওয়া হবে। মেধাবী, পরিশ্রমী ও নতুন আইডিয়া নিয়ে কাজ করতে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে প্রতিষ্ঠানটি।

Manual2 Ad Code

সহসম্পাদক পদে নির্বাচিত প্রার্থীর দায়িত্বের মধ্যে থাকবে লেখকদের কাছ থেকে প্রাপ্ত নিবন্ধ সংগ্রহ, সম্পাদনা ও পরিমার্জন করে প্রকাশের উপযোগী করা। একই সঙ্গে নিয়মিত লেখকদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়, সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচন ও অগ্রাধিকার নির্ধারণ, সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত ও সাক্ষাৎকার গ্রহণ, অনুলিখন এবং সম্পাদনার কাজ করতে হবে।

এ ছাড়া আন্তর্জাতিক গণমাধ্যম, সংবাদ সংস্থা ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদ ও নিবন্ধ থেকে প্রয়োজনীয় কনটেন্ট তৈরি, অনুবাদ ও সম্পাদনা করতে হবে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা, প্রতিবেদক ও সংবাদদাতাদের কাছ থেকে পাওয়া সংবাদ যাচাই, সম্পাদনা ও প্রয়োজন অনুযায়ী পুনর্লিখন করে প্রিন্ট ও অনলাইন প্রকাশের উপযোগী করাও এ পদের দায়িত্বের অংশ।

প্রার্থীর বাংলা ও ইংরেজি উভয় ভাষায় দ্রুত ও নির্ভুল অনুবাদ এবং ভাষাগত সম্পাদনায় দক্ষতা থাকতে হবে। সংবাদ ও নিবন্ধের শিরোনাম, লিড, উপস্থাপন ও কাঠামো উন্নয়নের পাশাপাশি ভাষাগত শুদ্ধতা, বানান এবং প্রতিষ্ঠানের স্টাইল গাইড অনুসরণ নিশ্চিত করার সক্ষমতাও প্রয়োজন হবে। তথ্য যাচাই, সংবাদমান নিয়ন্ত্রণ এবং প্রয়োজন অনুযায়ী উপসম্পাদকীয় লেখার দক্ষতা থাকতে হবে।

প্রিন্ট, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য নতুন কনটেন্টের ধারণা তৈরি এবং প্রয়োজন অনুযায়ী স্টোরি, গ্রাফিকস ও ডিজিটাল কনটেন্ট তৈরিতে দক্ষতা প্রত্যাশিত। ডিজিটাল ও মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরিতে সম্পাদকীয় সহযোগিতা এবং প্রতিষ্ঠানের সম্পাদকীয় নীতিমালা ও পেশাগত মানদণ্ড অনুসরণ করতে হবে।

অন্যদিকে প্রতিবেদক পদে প্রার্থীর দায়িত্ব হবে নির্ভরযোগ্য, তথ্যবহুল ও প্রমাণভিত্তিক সংবাদ সংগ্রহ এবং প্রতিবেদন জমা দেওয়া। অ্যাসাইনমেন্ট অনুযায়ী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ, বিষয়ভিত্তিক বিশ্লেষণাত্মক প্রতিবেদন ও ফিচার তৈরি করতে হবে। মোবাইল জার্নালিজমে (MoJo) আগ্রহের পাশাপাশি ভিডিও ও ছবি ধারণে মৌলিক দক্ষতা থাকতে হবে। প্রিন্ট ও অনলাইন—উভয় প্লাটফর্মে কাজ করার প্রস্তুতিও থাকতে হবে।

Manual7 Ad Code

উভয় পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। বয়স সর্বোচ্চ ৩২ বছর এবং ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতার পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সহজে যোগাযোগের সক্ষমতা থাকতে হবে।

প্রার্থীকে ইতিবাচক মনোভাবসম্পন্ন, লক্ষ্যভিত্তিক, দায়িত্বশীল, স্বপ্রণোদিত, সুসংগঠিত ও গতিশীল হতে হবে। সময়ের চাপের মধ্যে দক্ষতার সঙ্গে কাজ করার সক্ষমতাও প্রয়োজন। পাশাপাশি এমএস ওয়ার্ড, এমএস এক্সেল ও ইন্টারনেট ব্রাউজিংয়ে দক্ষতা থাকতে হবে।

Manual7 Ad Code

নিয়োগপ্রাপ্তদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

আগ্রহী প্রার্থীদের আগামী ১০ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে jobs@bonikbarta.com ঠিকানায় পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত পাঠাতে হবে। ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই আবেদন করা পদের নাম উল্লেখ করতে হবে।

Manual4 Ad Code