সিলেট ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৬
সৈয়দা হাজেরা সুলতানা (শানজিদা), নিজস্ব প্রতিবেদক | মুরারিচাঁদ কলেজ (সিলেট), ০৪ অক্টোবর ২০২৬ : শক্তিশালী অনুভূতির স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাসে… সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুরারিচাঁদ কলেজে এমসি কলেজে ৫ম শরৎ কবিতা উৎসবের আয়োজন করা হয়েছে।
ঋতু বৈচিত্র্যের বাংলাদেশে এসেছে শরৎকাল। নীল আকাশে সাদা মেঘের আনাগোনা, পথে-প্রান্তরে নদীতীরে ফুটেছে কাশফুল, বিলেঝিলে শাপলার হাসি, মৃদু বাতাসে দোল খাচ্ছে আমন ধানের মাঠ, আগমনীর শিউলিভোরের শঙ্খনাদে আসন্ন শারদোৎসব।
প্রকৃতির এই কাব্যিক উৎসবে, আনন্দযজ্ঞে কবিতাপ্রেমী সুহৃদ সমাবেশের উদ্দেশ্যে আগামীকাল ০৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ সোমবার সকাল ১০.০০ ঘটিকা থেকে দিনব্যাপি মুরারিচাঁদ কলেজ শহিদমিনার প্রাঙ্গনে মুরারিচাঁদ কবিতা পরিষদ আয়োজন করছে ৫ম শরৎ কবিতা উৎসব।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আকমল হোসেন এবং শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ।
মুরারিচাঁদ কবিতা পরিষদের সভাপতি মোহাম্মদ আলী জাবের ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের সজীব জানান, স্নিগ্ধ শরতের আবহে কবিতা, সাহিত্য ও সংস্কৃতির এই আয়োজনকে প্রাণবন্ত করে তুলতে কবিতাপ্রেমী, সাহিত্যিক, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি