পঞ্চম জাতীয় সম্মেলন সফল করতে নারায়ণগঞ্জে প্রগতি লেখক সংঘের সভা

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৬

পঞ্চম জাতীয় সম্মেলন সফল করতে নারায়ণগঞ্জে প্রগতি লেখক সংঘের সভা

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ, ০৫ অক্টোবর ২০২৬ : প্রগতি লেখক সংঘের পঞ্চম জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা শাখার সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

সোমবার (৫ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৬টায় নারায়ণগঞ্জ আলী আহাম্মদ চুনকা পাঠাগারে এ সভা অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

‘শিল্প সাহিত্য হয়ে উঠুক গণআন্দোলনের হাতিয়ার’—এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জাকির হোসেন।

সভায় সংগঠনের বিভিন্ন সাংগঠনিক ও কর্মসূচি নিয়ে আলোচনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, সহ-সভাপতি অ্যাডভোকেট বিলকিস ঝর্ণা, সহ-সাধারণ সম্পাদক কবি জহিরুল ইসলাম মিন্টু, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক তিথি সুবর্ণাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Manual3 Ad Code

সভায় আসন্ন পঞ্চম জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে—চলতি অক্টোবর মাসের মধ্যে জেলা কমিটির প্রত্যেক সদস্যকে অন্তত একজন করে নতুন সদস্য সংগ্রহ করতে হবে। একই সময়ের মধ্যে সংগঠনের সকল সদস্যের সদস্যপদ নবায়ন করে তা কেন্দ্রীয় কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া চলতি মাসের মাসিক সাহিত্য আড্ডা নির্ধারিত তৃতীয় শনিবারের পরিবর্তে চতুর্থ শনিবার অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়। আগামী সাহিত্য আড্ডায় সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী কবিতা পাঠ এবং এ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

Manual7 Ad Code

সভায় বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং শিল্প-সাহিত্যকে গণমানুষের অধিকার ও গণআন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ