আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীমঙ্গলে ওসির মতবিনিময়

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীমঙ্গলে ওসির মতবিনিময়

Manual8 Ad Code
  • শ্রীমঙ্গলে ১৭৩ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় সিসি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক মোতায়েনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল ( মৌলভীবাজার), ০৭ অক্টোবর ২০২৬ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এবার ১৭৩টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

Manual8 Ad Code

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্তসংখ্যক স্বেচ্ছাসেবক মোতায়েন এবং বিসর্জনস্থলে নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছে পুলিশ।

Manual5 Ad Code

বুধবার (৭ অক্টোবর ২০২৬) বেলা সাড়ে ১১টায় শ্রীমঙ্গল থানা কম্পাউন্ডে দুর্গাপূজার আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। শ্রীমঙ্গল থানা পুলিশ এ সভার আয়োজন করে। এতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও পূজা ফ্রন্টের উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজামণ্ডপের সংশ্লিষ্টরা অংশ নেন।

Manual1 Ad Code

শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) বাবলু কুমার পালের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন।

সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্তসংখ্যক স্বেচ্ছাসেবক মোতায়েন, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কর্মকাণ্ড প্রতিরোধের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। কোনো অপতৎপরতা বা সন্দেহজনক কর্মকাণ্ড নজরে এলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্যও অনুরোধ করা হয়।

সভায় বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহসভাপতি অজয় কুমার দেব, শ্রীমঙ্গল উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুদীপ দাস রিংকু, শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সম্পাদক বিকুল চক্রবর্তী, শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও আমার সিলেট (amarsylhet24.com)-এর সম্পাদক মো. আনিছুল ইসলাম আশরাফী, পৌর পূজা উদযাপন পরিষদের সম্পাদক বিশ্বনাথ দাস চৌধুরী ছোটন, শিক্ষক কল্যাণ দেব এবং শ্রীমঙ্গল উপজেলা পূজা ফ্রন্টের সদস্যসচিব বসন্ত গোয়ালা।

Manual3 Ad Code

এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার উপদেষ্টা অবসরপ্রাপ্ত শিক্ষক দীপেন্দ্র ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক লোকেশ রঞ্জন দেব, সুনীল রায়, পূজা ফ্রন্টের আহ্বায়ক সুজিত রায়, অবিনাশ আচার্য, পরিমল দাশ, সুমন রায় এবং সিন্দুরখান ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুরঞ্জিত রায় তপনসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও সংশ্লিষ্ট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশ, পূজা উদযাপন কমিটি, স্বেচ্ছাসেবক ও স্থানীয়দের মধ্যে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ