সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৬ নভেম্বর ২০২৬ : স্বাধীন, বস্তুনিষ্ঠ ও পেশাদার সাংবাদিকতার চর্চা জোরদার এবং সংবাদকর্মীদের আইনি ও পেশাগত সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সারা দেশ থেকে সাধারণ সদস্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে সেন্ট্রাল রিপোর্টার্স সোসাইটি (সিআরএস)।
যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) থেকে নামের ছাড়পত্রপ্রাপ্ত জাতীয় সংগঠনটি দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সৎ, দক্ষ ও সক্রিয় সংবাদকর্মীদের কাছ থেকে অনলাইনে সদস্যপদ লাভের আবেদন আহ্বান করেছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, নিবন্ধিত জাতীয় দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল, আইপি টেলিভিশন অথবা স্যাটেলাইট টেলিভিশনে কর্মরত সক্রিয় সংবাদকর্মীরা সাধারণ সদস্যপদের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র হিসেবে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি, সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিষ্ঠানের অফিশিয়াল পরিচয়পত্র, নিয়োগপত্র, আবেদনকারীর নিজ নামে প্রকাশিত বা প্রচারিত সাম্প্রতিক পাঁচটি সংবাদের কপি অথবা লিংক জমা দিতে হবে। এ ছাড়া সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও আবেদনকারীর স্বাক্ষর সংযুক্ত করতে হবে।
সিআরএসের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত সংবাদকর্মীদের একটি সুসংগঠিত প্ল্যাটফর্মে সম্পৃক্ত করা এবং সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
আগ্রহী সাংবাদিকেরা সংগঠনটির ওয়েবসাইট www.crsbd.net-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য ও যোগাযোগের জন্য ই-মেইল করা যাবে info@crsbd.net ঠিকানায়।
সংগঠনটির প্রধান কার্যালয় পুরানা পল্টন, ঢাকা-১০০০-এ অবস্থিত।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি