শ্রীমঙ্গলে ইউপি সদস্য মালেকা বেগমের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে অত্যাচারের অভিযোগ এলাকাবাসীর

প্রকাশিত: ৯:৪০ পূর্বাহ্ণ, আগস্ট ৪, ২০২১

শ্রীমঙ্গলে ইউপি সদস্য মালেকা বেগমের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে অত্যাচারের অভিযোগ এলাকাবাসীর

Manual6 Ad Code

সৈয়দ অারমান জামী, বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৪ অাগস্ট ২০২১ : শ্রীমঙ্গলের ৩ নং সদর ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মালেকা বেগমের বিরুদ্ধে বাড়ি দখল, চাঁদাবাজী, মিথ্যা মামলা ও অপপ্রচারসহ অত্যাচার নির্যাতনের অভিযোগ করেছেন এলাকাবাসীর পক্ষে যুবলীগ কর্মী আজমির আলী।

Manual1 Ad Code

বুধবার (৪ আগষ্ট ২০২১) দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়।
উপজেলার ইছুবপুর গ্রামের মৃত অাতর অালীর ছেলে ও শ্রীমঙ্গল ইউপি’র যুবলীগ কর্মী আজমির আলী সংবাদ সম্মেলনে বলেন, “৩ নং শ্রীমঙ্গল ইউপির মহিলা সদস্য মালেকা বেগম সামাজিক যোগাযোগ মাধ্যমে অামার এবং সাবেক ইউপি সদস্য ও উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মনির মিয়ার বিরুদ্ধে নানা মিথ্যা অপপ্রচার চালায়।
গত ইউপি নির্বাচনের পর ৩নং সদর ইউপির মহিলা সদস্য মালেকা বেগম নওয়াগাঁও এলাকার শতাধিক সংখ্যালঘু শব্দকর সম্প্রদায় তাকে ভোট দেয়নি এমন ধারনা থেকে অত্যাচার নির্যাতন ও স্থানীয় লোকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে। এনিয়ে গ্রামবাসী নালিশ দিলে ইউপি চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে মালেকা বেগমকে সতর্ক ও হিন্দু সম্প্রদায়ের লোকজনদের পাশে দাঁড়ান। এছাড়া মালেকা বেগম জনৈক বিশ্বজিৎ গোস্বামী নামে এক ব্যক্তি মার্কেট নির্মাণের ঘটনায় ৫০ হাজার টাকা চাঁদা দাবী করেন। না পেয়ে দোকান ঘরে তালা লাগিয়ে দেন এই জনপ্রতিনিধি। এছাড়া নওয়াগাঁও এলাকার প্রয়াত আছাদ মিয়ার একটি বাড়ি জোর করে দখল করে নেয়ার অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মালেকা বেগম ও তার স্বামী নানু মিয়ার চুরি, ছিনতাইসহ নানা কর্মকান্ডে এলাকার সাধারণ মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। মালেকা বেগম এলাকায় দম্ভ করে বলে বেড়ায় সে চেয়ারম্যান-ওসি এদের কাউকে পরোয়া করেন না।”
সংবাদ সম্মেলনে হারুন মিয়া, সিরাজ মিয়া, সাহিদ মিয়া, শাহীন মিয়া, জুবায়ের আলী, আসলম মিয়া ও দোলন মিয়া উপস্থিত ছিলেন।
মুঠোফোনে যোগাযোগ করলে এসব অভিযোগ অস্বীকার করে শ্রীমঙ্গলের ৩ নং সদর ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মালেকা বেগম বলেন, “দেশে আইন আছে, পুলিশ আছে-আপনারা তদন্ত করলেই এসব অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে।”
মুঠোফোনে যোগাযোগ করলে সাবেক ইউপি সদস্য ও উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মনির মিয়া জানান, “অামার বিরুদ্ধে শ্রীমঙ্গলের ৩ নং সদর ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মালেকা বেগম সামাজিক যোগাযোগ মাধ্যমে অামার বিরুদ্ধে নানা মিথ্যা অপপ্রচার চালিয়েছে। যা সত্যি নয়।”

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ