শিশু জিহাদের মৃত্যুতে কোটি টাকা ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্টের রুল

প্রকাশিত: ৯:৪২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২১

শিশু জিহাদের মৃত্যুতে কোটি টাকা ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্টের রুল

Manual8 Ad Code

ঢাকা, ১৪ ডিসেম্বর ২০২১ : রাজধানীর আজিমপুরে দেয়াল চাপায় শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।

Manual8 Ad Code

চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
আইন অধিকার ফাউন্ডেশন ও শিশু জিহাদের বাবা নাজির হোসেনের রিট পিটিশন দায়ের করেন। আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন সৈয়দ মহিউদ্দিন কবির।
গত ৯ নভেম্বর রাজধানীর আজিমপুরের শেখ সাহেব বাজার সরকারি কলোনির পাশ দিয়ে ছেলে জিহাদকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন বাবা। এ সময় কলোনির সীমানা প্রাচীরের দেয়াল ধসে চাপা পড়ে শিশু জিহাদ। ওই সময় উপস্থিত এলাকাবাসীর সহযোগিতায় ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ