বাংলাদেশি শিক্ষার্থীদের আইজে উইকে অংশ নেওয়ার সুযোগ

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৬

বাংলাদেশি শিক্ষার্থীদের আইজে উইকে অংশ নেওয়ার সুযোগ

Manual4 Ad Code
অক্টোবরে পাঁচদিনের আন্তর্জাতিক অনুসন্ধানী সাংবাদিকতা সপ্তাহ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৬ : বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাংবাদিকতায় যুক্ত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক অনুসন্ধানী সাংবাদিকতা সপ্তাহ (আইজে উইক) ২০২৬-এ অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্ক (জিআইজেএন) আয়োজিত এ কর্মসূচিতে নির্বাচিত ১২ জন বাংলাদেশি শিক্ষার্থীর নিবন্ধন ফি বহন করবে ফোয়ো মিডিয়া ইনস্টিটিউট।

আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২২ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে। আবেদন করা যাবে অনলাইনে।

এবারের আইজে উইক অনুষ্ঠিত হবে ২৬ থেকে ৩০ অক্টোবর। পাঁচ দিনের এ অনলাইন আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিক, সম্পাদক, ডেটা বিশেষজ্ঞ ও অনুসন্ধানী সাংবাদিকতার সঙ্গে যুক্ত পেশাজীবীরা অংশ নেবেন।

Manual4 Ad Code

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের আইজে উইকে ৬৫টি দেশের ১৩০ জনের বেশি বক্তা অংশ নেবেন। পাঁচ দিনের আয়োজনে ১৩টি বিষয়ভিত্তিক বিভাগে ৫০টির বেশি প্যানেল আলোচনা, কর্মশালা ও নেটওয়ার্কিং সেশন থাকবে।

Manual7 Ad Code

অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন পদ্ধতি ও কৌশল, ডেটা সাংবাদিকতা, প্রতিবেদন তৈরির দক্ষতা এবং পেশাগত উন্নয়নসহ সাংবাদিকতার নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসব সেশনে আলোচনা হবে। এতে অংশ নিয়ে শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ের সাংবাদিক ও বিশেষজ্ঞদের কাছ থেকে শেখার পাশাপাশি বিভিন্ন দেশের সাংবাদিকদের সঙ্গে পেশাগত যোগাযোগ তৈরির সুযোগ পাবেন।

থাকছে এডিটরস ক্লিনিক

আইজে উইকের অন্যতম আয়োজন ‘এডিটরস ক্লিনিক’। এসব সেশনে অংশগ্রহণকারীরা অভিজ্ঞ সম্পাদকের সঙ্গে সরাসরি নিজেদের কাজ ও সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন।

স্টোরি আইডিয়া নিয়ে আলোচনা, প্রতিবেদন বা স্টোরি পিচের ওপর মতামত নেওয়া এবং সাংবাদিকতা পেশা নিয়ে পরামর্শের মতো বিষয়েও এসব ক্লিনিকে সহযোগিতা পাওয়া যাবে।

Manual1 Ad Code

আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরির সুযোগ

আইজে উইকের বিভিন্ন নেটওয়ার্কিং সেশনে অংশগ্রহণকারীরা একই ধরনের কাজ করা সাংবাদিকদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। সাংবাদিকতার নির্দিষ্ট বিষয় কিংবা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলকে কেন্দ্র করে এসব সেশন আয়োজন করা হবে।

আয়োজকদের মতে, এ ধরনের আন্তর্জাতিক নেটওয়ার্কিংয়ের মাধ্যমে শিক্ষার্থী সাংবাদিকদের ভবিষ্যতে যৌথ অনুসন্ধান, পেশাগত যোগাযোগ ও নতুন সাংবাদিকতা প্রকল্পে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হতে পারে।

কারা আবেদন করতে পারবেন

বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং সাংবাদিকতার সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা এ সুযোগের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের মধ্য থেকে ১২ জনকে নির্বাচন করা হবে।

নির্বাচিত শিক্ষার্থীদের আইজে উইকে অংশগ্রহণের নিবন্ধন ফি বহন করা হবে। তবে আইজে উইকে অংশ নেওয়ার আগে বাংলাদেশে আয়োজিত দুদিনের একটি আবাসিক কর্মশালায় অংশ নিতে হবে। এর পাশাপাশি সম্মেলন-পরবর্তী কর্মসূচিতেও অংশগ্রহণ করতে হবে।

আগ্রহী শিক্ষার্থীরা ২২ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন। আইজে উইকের পূর্ণাঙ্গ কর্মসূচি ও অন্যান্য তথ্য জিআইজেএনের আইজে উইক ইভেন্ট পেজে পাওয়া যাবে।

Manual4 Ad Code

আবেদনের লিংক: https://docs.google.com/forms/d/1h7KFXmKGUfG30qbV5e-FW8jenDN4v46J8fhP_afUV2Q/edit?ts=6aa3cd2a

এ সংক্রান্ত আরও সংবাদ