শুভ জন্মতিথি, প্রিয় ইয়াতুননেসা রুমা!

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৬

শুভ জন্মতিথি, প্রিয় ইয়াতুননেসা রুমা!

Manual2 Ad Code

আয়শা জাহান নূপুর |

প্রিয় দিন, প্রিয় হোক!

প্রিয় ঋতু শরৎ চলছে। নরম রোদের শহরে টুংটাং শব্দে রিকশার আসা যাওয়া। তোমার কাছে কিছু রোদ আটকে আছে, থাকুক। বৃষ্টির দিন এলে আকাশে ছেড়ে দিও। চলে যাচ্ছে অসম্ভবের দিন, তুমি শুকোতে দিও কিছু আশ্বিনের ভেজা মেঘ! আমার চোখ ফুলে হয়েছে ভিসুভিয়াস, ক্ষত সারলেই আমাদের দেখা হোক।

চলো ঘুরে আসি, কোলাহল নেমে গেলে নির্জন জঙ্গলের পথ ধরে এগোতে মন চায়! আদিবাসী নারীদের গ্রামে এই মিহি দিনে ধোঁয়া মাখা চা খাই দুটো উন্মুখ হৃদয়। যখন কিছুই দেখতে ইচ্ছে করবে না তখন শুধু নিজেদের পড়ব।

Manual3 Ad Code

চলো কোথাও দাঁড়াই! অনেক তো হাঁটলাম পথ! ক্লান্তিতে বৃদ্ধ হচ্ছি ক্রমাগত। আমরা থামলেই বৃক্ষের শরীরে জন্মাবে কিশলয়। মাঝেমধ্যে মনে হয়, একটা জনম ছুটি নিয়ে ভেসে থাকি ডোবায়! মাছরাঙা পাখি এসে চোখে বসুক। শিকার তুলে ভুলে যাক অতীত ইতিহাস! তোমাকে কতকিছু বলতে চাই, পেরে উঠি কই। এই পুরনো পৃথিবীতে এতকিছু বলেও দেখি বলা হলো না কিছু-ই!

Manual2 Ad Code

আমার কাছের মানুষদের মধ্যে তুমি ভীষণ পরিণত! গোছানো সত্তা ও স্বভাবে। বোধের রং উজ্জ্বল সোনালী। চিন্তায় স্বচ্ছ ও তেজে একমুখী।

Manual2 Ad Code

শুভ জন্মতিথি, প্রিয় রুমা।
#
আয়শা জাহান নূপুর
কবি, সংগঠক, আবৃত্তিশিল্পী ও উপস্থাপক
ঢাকা।

Manual6 Ad Code