সিলেট ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০২২
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২০ জানুয়ারি ২০২২ : আজ ২০ জানুয়ারি শহীদ আসাদ দিবস। ১৯৬৯ সালের এই দিনে গণ আন্দোলনে ছাত্র-জনতার পুরোভাগে থেকে পুলিশের গুলিতে শহীদ হন তৎকালীন ছাত্রনেতা আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান।
আজ সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে শহীদ আসাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ নিবেদন করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরো সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক। এসময় আরো উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় সদস্য ও মহানগর কমিটির সভাপতি কমরেড আবুল হোসাইন, কমরেড মোস্তফা আলমগীর রতন, কমরেড মুর্শিদা আখতার নাহার, কমরেড মুতাসিম বিল্লাহ সানী, কমরেড কাজী মাহমুদুল হক সেনা, ঢাকা মহানগর নেতা কমরেড কাজী আনোয়ারুল ইসলাম টিপু, কমরেড আব্দুল আহাদ মিনার, কমরেড শিউলী সিকদার, কমরেড মামুন মোল্লা, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি কাজী আব্দুল মোতালেব জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১৯৬৮ সালে ২৯ ডিসেম্বর মজলুম জননেতা মওলানা ভাসানীর ডাকে হাতিরদিয়ায় হাট হরতাল সফল করার জন্য আসাদ বিশেষ ভূমিকা পালন করেন। ঐ সময় হাট হরতালকারি দুজন কৃষক শহীদ হন, এবং তিনি চরম যখম হয়ে চিকিৎসার জন্য ঢাকা চলে আসেন। এরপরই তিনি ৬৯’র আন্দোলনের সাথে জড়িয়ে পরেন। তিনি শহীদ হওয়ার পরে তার রক্ত ভেজা সার্ট নিয়ে আন্দোলনরত জনগণ শ্লোগান তোলে ‘আসাদের মন্ত্র জনগণতন্ত্র’।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি