ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবী সমিতি’র সভাপতি তানভীর ভূঁইয়া ও সম্পাদক মফিজুর রহমান বাবুল

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২২

ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবী সমিতি’র সভাপতি তানভীর ভূঁইয়া ও সম্পাদক মফিজুর রহমান বাবুল

Manual8 Ad Code

ব্রাহ্মণবাড়িয়া, ২৮ জানুয়ারি ২০২২ : ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট তানভীর ভূঁইয়া সভাপতি ও অ্যাডভোকেট মফিজুর রহমান বাবুল সাধাণর সম্পাদক নির্বাচিত হয়েছেন।

Manual2 Ad Code

বৃহস্পতিবার দিবাগত শুক্রবার মধ্যরাতে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সঞ্জিব কুমার দেবনাথ।
এছাড়াও সহ-সভাপতি পদে অ্যাডভোকেট বিলকিস সুলতানা খানম (পপি), সম্পাদক (প্রশাসন) পদে অ্যাডভোকেট আক্কাস আলী, সম্পাদক (কল্যাণ ও সংস্কৃতি) পদে অ্যাডভোকেট মো. আলাউদ্দিন, সম্পাদক (লাইব্রেরী) পদে অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী (বাবর), সদস্য পদে অ্যাডভোকেট মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী (তারেক), অ্যাডভোকেট এ এইচ এম মনিরুজ্জামান (সুমন), অ্যাডভোকেট আবু সালেহ মোহাম্মদ ফাহাদ ও অ্যাডভোকেট রাকিব হোসেন নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে অডিটর পদে কোনো প্রার্থী না থাকায় জাকির হোসেন রাসেল বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি তানভীর ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুলসহ নবনির্বাচিত কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ