চতুর্থ শিল্প বিপ্লবের মূলশক্তি হবে নারী: ড. আতিউর রহমান

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২২

চতুর্থ শিল্প বিপ্লবের মূলশক্তি হবে নারী: ড. আতিউর রহমান

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৮ মার্চ ২০২২ : “অনলাইনভিত্তিক ই-কমার্স, এসএমই ও অন্যান্যখাতে নারীরা যেভাবে এগিয়ে আসছে তাতে টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (এসডিজি) অর্জনে নারীদের ভূমিকাই প্রধান হবে।”মঙ্গলবার (৮ মার্চ ২০২২) বিকেল ৪টায় আন্তর্জাতিক নারী দিবসে জাতীয় প্রেসক্লাবে আবদুস সালাম হলে নারী ঐক্য পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আতিউর রহমান এ কথা বলেন।

ড. আতিউর আরও বলেন, সারাবিশ্ব এখন যুদ্ধ অবস্থায় বিরাজ করছে। ইতিপূর্বে কোভিডকালে বিশ^ব্যাপী দারিদ্র্য, বৈষম্য, সহিংসতা, বেকারত্ব, বাল্যবিবাহ আশঙ্কাজনকভাবে বেড়েছে। যার সরাসরি শিকার হয়েছে নারী। জলবায়ু পরিবর্তনের প্রধান শিকারও তারাই। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য নারী-পুরুষ সমতা বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ।শ্রমশক্তি ও শ্রমনীতিতে নারীর অংশগ্রহণের কোনো বিকল্প নাই। এ ব্যাপারে আমাদের অর্জন অনেক। কিন্তু তারপরও নারীর পথচলাকে মসৃন করে তাদের আরও এগিয়ে নিয়ে যেতে হবে, তবেই বঙ্গবন্ধুর সোনার বাংলা অর্জিত হবে।

Manual8 Ad Code

সভাপতির বক্তৃতায় নারী ঐক্য পরিষদের সভাপতি লুৎফুন নেসা খান এমপি বলেন, বিগত বছরগুলোতে নারীর ক্ষমতায়ন ও অগ্রগতির ক্ষেত্রে আমাদের ঈর্ষনীয় সাফল্য রয়েছে। এই অর্জনগুলোকে তুলে ধরতে হবে। বাড়ীতে, কর্মক্ষেত্রে, রাস্তাঘাটে এখনও নারীরা সহিংসতার শিকার। এসবের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

Manual2 Ad Code

সভায় আরও বক্তব্য রাখেন সহকারি এটর্নি জেনারেল তাহমিনা আক্তার, নারী মুক্তি সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিউলী শিকদার, নারী নেত্রী তাসমিনা রেজা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে গণসাংস্কৃতিক মৈত্রীর সদস্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন নারী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহানা ফেরদৌসী লাকী।

Manual7 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ