গ্রাসরুটস-এর দুইদিনব্যাপী ৬ষ্ঠ জাতীয় সম্মেলন শুরু হচ্ছে আজ

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০২২

গ্রাসরুটস-এর দুইদিনব্যাপী ৬ষ্ঠ জাতীয় সম্মেলন শুরু হচ্ছে আজ

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৭ মার্চ ২০২২ : আজ ২৭ মার্চ ২০২২ শ্রীমঙ্গল শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে “মাসুমা-ভাষা” অস্থায়ী মঞ্চে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির (গ্রাসরুটস)-এর দুইদিনব্যাপী ৬ষ্ঠ জাতীয় সম্মেলন শুরু হচ্ছে।

এ সম্মেলনকে সফল করতে ইতিমধ্যে ১৫ দিনব্যাপী নারী উদ্দোক্তাদের পণ্য প্রদর্শনী ও বিক্রয় মেলা শুরু হয়।
অদ্য রোববার (২৭ মার্চ ২০২২) এ সম্মেলন ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান এমপি।
সম্মেলন উদ্বোধন করবেন মৌলভীবাজার জেলা পরিষদের সম্মানীয় চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের ছাত্র ফেডারেশনের সর্বভারতীয় সম্পাদক দিস্পীতা ধর, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন, জহরলাল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ, দক্ষিন এশিয়া গ্রাসরুটস ডেভোলপমেন্ট ফোরামের সাধারন সম্পাদক ইয়াকুব মোহাম্মদ (ভারত), হকার্স ফেডারেশনের নেতা ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আবুল হোসাইন, কৃষক নেতা মোস্তফা আলমগীর রতন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারন সম্পাদক দীপক শীল সহ জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

Manual3 Ad Code

২৮ মার্চ ২০২২ সোমবার এ সম্মেলন সমাপ্ত হবে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীবৃন্দ উপস্থিত থাকবেন।
সম্মেলনে দেশের ৬৪ জেলা থেকে ৬৪ জন প্রান্তিক নারী উদ্যোক্তাকে সম্মননা প্রদান করা হবে।
আগামী ২ বছরের জন্য সংগঠনের কর্ম-পরিকল্পনা ঘোষণা ও সংগঠনের পরিচালনার জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত করা হবে কাউন্সিলরদের ভোটে।

৬ষ্ঠ সম্মেলনে ইভেন্ট ম্যানেজার এম. এ. মঈন খাঁন (বাবলু) এবং টেকনিক্যাল সহায়তা করছে ভারতের টেকনো ওয়ার (আইটি প্রতিষ্ঠান)।

দেশের ৫০ এর অধিক জেলা থেকে নির্বাচিত কাউন্সিলরা সম্মেলনে অংশ নেবেন।
নারী পুরুষের সমান অধিকার,কর্মক্ষেত্রে অগ্রগতি, সামাজিক বৈষম্য নিরসনের বিষয়ে অগ্রাধিকার দিয়ে এবারের সম্মেলন অনুষ্ঠিত হবে।

Manual8 Ad Code

বাংলাদেশ যুবমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর সিইও হিমাংশু মিত্র জানান, ১৯৯৮ সালে মাত্র ৭ জন নিয়ে জন্মলাভ করা তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) আজ দেশের ৬২টি জেলায় ১৮ হাজারেরও অধিক সদস্য নিয়ে সংগঠনের কার্য্যক্রম পরিচালনা করে হচ্ছে।
নারী উদ্যোক্তা সৃষ্টি এবং প্রন্তিক নারী উদ্যোক্তাদের অধিকারের প্রশ্নে দেশে ILO-C-177 (আইএলও-১৭৭) অনুসাক্ষরের দাবীতে সংগঠন পরিচালনা করে থাকে।
২০১৯ সালে ১-১০ ডিসেম্বর সিলেট শহরে ৫ম জাতীয় সম্মেলনের পর বিশ্বের সাথে আমাদের দেশেও করোনার প্রকোপ পরে। এ সময় গ্রাসরুটসের সদস্যরা নিজেদের অর্থায়নে দেশে ৫ হাজার প্রান্তিক পরিবারের পাশে খাদ্য সহায়তা নিয়ে দাঁড়ায়, করোনা পরিস্থিতি অনুকুলে আসলে প্রান্তিক উদ্যোক্তাদের ব্যাবসা পূন:চালু করার জন্য বিসিকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঋন প্রণোদনা প্রাপ্তিতে সহয়তা করে।
বর্তমানে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরনের লক্ষ্যে জেলায় জেলায় মেলার আয়োজন করছে গ্রাসরুটস।
সম্মেলন সফল করতে তিনি সমগ্র মৌলভীবাজারবাসীর সার্বিক সহযোগীতা কামনা করেছেন।

Manual2 Ad Code

শ্রীমঙ্গল শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে “মাসুমা-ভাষা” অস্থায়ী মঞ্চে অনুষ্ঠিতব্য তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির (গ্রাসরুটস)-এর দুইদিনব্যাপী ৬ষ্ঠ জাতীয় সম্মেলনের সফলতা কামনা করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ