সিলেট ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২২
ঢাকা, ১৬ এপ্রিল ২০২২ : “বর্তমান সরকারের আমলে কৃষক-বান্ধব নীতির কারণে কৃষি উৎপাদন বহুগুণ বেড়ে গেছে।
ধান, মাছ, মাংস ও সবজি উৎপাদনে কৃষকের সক্ষমতা বেড়েছে। এখন নিরাপদ ও পুষ্টিকর খাবার ভোক্তার কাছে পৌঁছাতে কাজ চলছে।”
আজ শনিবার (১৬ এপ্রিল ২০২২) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র (কারস) মিলনায়তনে ভলান্টারি কনজুমারস ট্রেনিং এন্ড অ্যাওয়ার্নেস সোসাইটি (ভোক্তা)’র উদ্যোগে আয়োজিত “স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার সুরক্ষায় প্রত্যাশা ও অর্জন” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী আরো বলেন, মাঠ থেকে ভোক্তার টেবিল পর্যন্ত খাবার নিরাপদ হতে হবে। এই চেইনের যে কোন পর্যায়ে খাবার অনিরাপদ হতে পারে। একারনে ভোক্তাকে সবার আগে সচেতন হতে হবে।
ভোক্তার সচেতনতা নিরাপদ খাদ্য নিশ্চিতে ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।
ভোক্তার সভাপতি অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মীজানুর রহমান ও গ্লোবাল টেলিভিশনের সিইও সৈয়দ ইশতিয়াক রেজা।
সেমিনারে মূলনিবন্ধ উপস্থাপন করেন ভোক্তার পরিচালক মহসীনুল করিম লেবু, স্বাগত বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক খলিলুর রহমান সজল।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি