‘স্কয়ার মাতা’ অনিতা চৌধুরী আর নেই

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২২

‘স্কয়ার মাতা’ অনিতা চৌধুরী আর নেই

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১৩ নভেম্বর ২০২২ : স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর সহধর্মিণী অনিতা চৌধুরী আর নেই।
আজ রবিবার (১৩ নভেম্বর ২০২২) দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর স্কয়ার হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস করেন।
স্কয়ার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডু গণমাধ্যমকে জানান, অনিতা চৌধুরী বার্ধক্যজনিত শারীরিক অসুস্থ্যতার কারণে মারা গেছেন।
‘স্কয়ার মাতা’ হিসেবে সুপরিচিত অনিতা চৌধুরীর বয়স হয়েছিল ৯০ বছর। অনিতা চৌধুরীর মৃত্যুতে শোকাহত স্কয়ার পরিবার।
অনিতা চৌধুরী স্কয়ার গ্রুপের বর্তমান চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, স্কয়ার ফার্মার ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী ও স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর মা।
২০১২ সালের ৫ জানুয়ারি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ৮৬ বছর বয়সে মারা যান স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরী।

প্রধানমন্ত্রীর শোক

Manual7 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর সহধর্মিনী অনিতা চৌধুরীর মৃত্যুতে শোক ও দুঃখ গভীর প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

ওয়ার্কার্স পার্টির শোক

Manual4 Ad Code

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক জননেতা কমরেড ফজলে হোসেন বাদশা এমপি আজ স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর সহধর্মিনী অনিতা চৌধুরীর মৃত্যুতে শোক ও দুঃখ গভীর প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

Manual4 Ad Code

সৈয়দ অামিরুজ্জামানের শোক

Manual2 Ad Code

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর সহধর্মিনী অনিতা চৌধুরীর মৃত্যুতে শোক ও দুঃখ গভীর প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান। শোকবার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ