ভারত থেকে স্বর্ণ পদক অর্জন করায় আবেদ আহমেদকে শ্রীমঙ্গলে গণ-সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২২

ভারত থেকে স্বর্ণ পদক অর্জন করায় আবেদ আহমেদকে শ্রীমঙ্গলে গণ-সংবর্ধনা প্রদান

Manual7 Ad Code

নিজস্ব প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৯ ডিসেম্বর ২০২২ : ভারত থেকে সাংবাদিকতা ও সমাজ সেবায় স্বর্ণ পদক অর্জন করায় সাংবাদিক, সংগঠক ও মানবাধিকার কর্মী মো: আবেদ আহমেদকে শ্রীমঙ্গলে গণ-সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশন (ইডাফ)-এর শ্রীমঙ্গল উপজেলা শাখা কর্তৃক শ্রীমঙ্গলের এই কৃতি সন্তানকে এক গণ সংবর্ধনা প্রদান করা হয়।

শুক্রবার (৯ ডিসেম্বর ২০২২) শ্রীমঙ্গল প্রেসক্লাব হল রুমে সন্ধা ৭ টায় সময় অায়োজিত এ অনুষ্ঠানে মো: মসুদ আহমেদের উপস্থাপনায় ও মো: সাইদুল ইসলাম সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক জহর তরফদার।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল কমিটির সভাপতি মোঃ ফারুক খাঁন। এসময় সংবর্ধিত মো: আবেদ আহমেদসহ অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরন করেন ও শুভেচ্ছা ব্যাজ পরিয়ে দেন সংগঠনের সদস্যরা।

Manual2 Ad Code

শ্রীমঙ্গল উপজেলার প্রায় ৭টি সংগঠন এই অনুষ্ঠানে অংশ নিয়ে মো: আবেদ আহমেদকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।
অংশ গ্রহণকারী সংগঠনসমূহ হচ্ছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল শাখা, বাংলাদেশ বন্ধু হেল্প সেন্টার হবিগঞ্জ, সাতগাঁও গণমূল্যায়ন পরিষদ, আলোর দিশারী ফাউন্ডেশন, আলোর দিন সামাজিক সংগঠন।
এ সময় উপস্থিত ছিলেন সাতগাঁও গণমূল্যায়ন পরিষদের সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন, বাংলাদেশ বন্ধু হেল্প সেন্টার হবিগঞ্জ শাখার সভাপতি মো: রুবেল মিয়া, আলোর দিশারি ফাউন্ডেশনের সভাপতি জয়নাল আবেদিন বাদশা, আলোর দিনের সভাপতি পরিতোষ, ইডাফ শ্রীমঙ্গল কমিটির সাধারন সম্পাদক মো: নাছির আহমেদ, সাংবাদিক সাহাব উদ্দিন, শিবলু আহমেদ নোমান, শাজাহান মিয়া।

সাংবাদিকতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ভারত থেকে স্বর্ণপদক অর্জন করায় মো: আবেদ আহমেদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে প্রধান আলোচক কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, “অামাদের দেশে গণমাধ্যমের জন্য অনুসরণীয় নির্দেশিকা ও মানবাধিকারের মূল ভিত্তি মুক্তিযুদ্ধের চেতনা। এর বাস্তবায়ন করতে হলে বিদ্যমান শোষণমূলক অার্থ-সামাজিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন দরকার। দরকার জনগণের মৌলিক মানবিক অধিকার প্রতিষ্ঠায় সুশাসন নিশ্চিত করা। আর সেটি করতে হলে আমাদের বৈষম্যহীন ব্যবস্থা চালু করতে হবে। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ এই চার নীতিতে দেশকে এগিয়ে নিতে হবে। তাহলেই জনঅাকাঙ্খা পূরণ করা সম্ভব হবে। সেক্ষেত্রে গণমাধ্যম ও মানবাধিকার কর্মীর ভূমিকা অনন্য।”

Manual1 Ad Code

Manual7 Ad Code

প্রধান অতিথি জহর তরফদার বলেন, ভারত সরকার অনুমোদিত এবং তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে সনদ প্রাপ্ত সামাজিক সংগঠন মায়ারানী দেবী মেমোরিয়াল ইন্টারন্যাশনাল ট্রাস্ট ও বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদ থেকে শ্রীমঙ্গলের কৃতি সন্তান মোঃ আবেদ আহমেদ সাংবাদিকতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ভারত থেকে স্বর্ণপদক ২০২২ অর্জন করায় শ্রীমঙ্গলবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি এবং আবেদ আহমেদের কর্ম তৎপরতা নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন।

Manual4 Ad Code

মো: আবেদ আহমেদ বলেন, আমার এই অর্জন আমি শ্রীমঙ্গলের সকল সাংবাদিক ও সমাজ কর্মীদের উৎস্বর্গ করলাম এবং যে সকল সামাজিক সংগঠন আমাকে সম্মানিত করলেন। এই ভালোবাসার কথা থাকবে চিরদিন আমার হৃদয়ে।
আরো বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল কমিটির সভাপতি মো: ফারুক খান, ইডাফের সাধারন সম্পাদক মো: নাছির আহমেদ ও অন্যান্য সদস্যরা।

এ সংক্রান্ত আরও সংবাদ