শ্রীমঙ্গলের ভানুগাছ রোডের অব্যবস্থা: স্ল্যাব ভেঙে বড় গর্ত, পৌরসভার উদাসীনতা চরমে!

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৫

শ্রীমঙ্গলের ভানুগাছ রোডের অব্যবস্থা: স্ল্যাব ভেঙে বড় গর্ত, পৌরসভার উদাসীনতা চরমে!

Manual3 Ad Code

মো. আফজল হোসেইন, বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০১ জানুয়ারি ২০২৫ : শ্রীমঙ্গলের ব্যস্ততম সড়কগুলোর একটি ভানুগাছ রোড। সড়কটি সওজের হলেও ইউটিলিটি সংযোগ স্থানটি শ্রীমঙ্গল পৌরসভার।

Manual2 Ad Code

কিন্তু এই সড়কের দু’পাশে ইউটিলিটি সংযোগ স্থানে স্ল্যাব ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এই গর্তগুলি সড়ক চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটাচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কাও বাড়াচ্ছে। স্থানীয়, যাত্রী ও চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই অবস্থা চলছে কিন্তু শ্রীমঙ্গল পৌরসভা কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না।

বুধবার (১ জানুয়ারি ) সরজমিনে দেখা যায় ইউটিলিটি সংযোগ স্থানটির উপরের স্ল্যাব ভেঙে তলিয়ে গেছে এবং গর্ত তৈরি হয়েছে। ফলে যান চলাচলে বাধা সৃষ্টি করছে এই গর্তটি। শীত মৌসুমে শ্রীমঙ্গলে ব্যাপক পর্যটকদের আগমন ঘটে। শ্রীমঙ্গলের দর্শনীয় স্থানে যাওয়ার প্রধান সড়ক ভানুগাছ সড়কটি।

নাম প্রকাশে অনিচ্ছুক ভানুগাছ সড়কের এক ব্যবসায়ী বলেন, “এই গর্তগুলো এত বড় যে, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়াও, এই গর্তগুলোতে পানি জমে থাকায় মশার উৎপত্তি হচ্ছে এবং এলাকায় ম্যালেরিয়া ও ডেঙ্গুজ্বরের প্রাদুর্ভাবের আশঙ্কা বাড়িয়েছে। পৌরসভার লোকেরা প্রায় এই সড়ক দিয়ে আসা যাওয়া করলেও স্ল্যাব বসাতে তাদের কোন অগ্রগতি নেই। সড়কে ইউটিলিটি সংযোগটি মূলত শ্রীমঙ্গল পৌরসভার।

অটোরিকশা চালক রহমান বলেন, “রাতের বেলায় এই রাস্তা দিয়ে চলাচল করা খুবই বিপজ্জনক। কারণ গর্তগুলো আলোয় আচ্ছাদিত না।” স্থানীয় গাড়ি চালকেরা বলেন, এই গর্তগুলির কারণে গর্তে চাকা পরে গিয়ে গাড়ি আটকে যায়। ফলে ভোগান্তি পড়তে হয় আমাদের।

Manual1 Ad Code

এই বিষয়ে শ্রীমঙ্গল পৌরসভায় গিয়ে জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, ইউটিলিটি সংযোগ স্থানের স্ল্যাব সংস্কারের দায়িত্ব সড়ক ও জনপদ বিভাগের। ওনাকে বললাম সড়কটি সওজের তা ঠিক, তবে ইউটিলিটি সংযোগটি কার তখন তিনি উত্তরে বলে, এখনো বরাদ্দ আসেনি, বরাদ্দ আসলে স্ল্যাব বসানো হবে। তবে স্থানীয় বাসিন্দারা মনে করেন, পৌরসভার এই আশ্বাস কতটা সত্য তা সময়ই বলবে।

Manual3 Ad Code

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন বলেন, ভানুগাছ সড়কের এই সমস্যাটি আমাদের নজরে আছে। আমরা ইতোমধ্যেই পৌরসভা ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করেছি এবং এই সমস্যার দ্রুত সমাধানের জন্য কাজ শুরু করেছি। আশাকরি খুব শীঘ্রই এই গর্তটি পূরণ করা হবে এবং সড়কটি আগের মতো চালু হয়ে যাবে।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ