নিউজরুম এডিটর ও জুনিয়র এডিটর পদে নিয়োগ দিচ্ছে দেশ টিভি

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৫

নিউজরুম এডিটর ও জুনিয়র এডিটর পদে নিয়োগ দিচ্ছে দেশ টিভি

Manual2 Ad Code

বিশেষ প্রতিবেদক | ঢাকা, ০৬ জুলাই ২০২৫ : এনসিএ ডিপার্টমেন্টে আন্তর্জাতিক ডেস্কের জন্য নিউজরুম এডিটর ও জুনিয়র এডিটর পদে নিয়োগ দিচ্ছে স্যাটেলাইট টিভি চ্যানেল দেশ টিভি।

টেলিভিশনে অথবা ডিজিটাল মিডিয়াতে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৬ মাস থেকে ২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ও ইউজিসি অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারীরা এই দুই পদে আবেদন করতে পারবেন।

?? নিয়োগ বিজ্ঞপ্তি ??

পদের নাম : নিউজরুম এডিটর / জুনিয়র নিউজরুম এডিটর (আন্তর্জাতিক ডেস্ক)

Manual8 Ad Code

চাকরির ধরন: ফুলটাইম

বেতন : আলোচনা সাপেক্ষে

কর্মস্থল : ঢাকা

দায়িত্বসমূহ ও প্রয়োজনীয় দক্ষতা:
১. সহজ ভাষায় মানসম্পন্ন আন্তর্জাতিক প্রতিবেদন তৈরি করা।
২. আন্তর্জাতিক সমসাময়িক ঘটনা সম্পর্কে অবগত থাকা।
৩. আন্তর্জাতিক রাজনীতি, ভূ-রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে বিশ্লেষণধর্মী সংবাদ তৈরির আগ্রহ
থাকা।
৪. টেলিভিশন এবং ডিজিটাল মিডিয়ার সঙ্গে সমন্বয় করে কাজ করার মানসিকতা থাকা।
৫. ডিজিটাল প্লাটফর্ম বিষয়ে ধারণা।
৬. প্রার্থীর উচ্চারণ অবশ্যই শুদ্ধ হতে হবে।
৭. খবরের ধরন অনুযায়ী ভিডিও সম্পর্কে ধারণা থাকতে হবে।
৮. বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই দক্ষতা থাকতে হবে।

Manual2 Ad Code

শিক্ষাগত যোগ্যতা: আগ্রহী প্রার্থীকে ইউজিসি অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/সমমান পাস হতে হবে।

অভিজ্ঞতা: আগ্রহী প্রার্থীকে টেলিভিশনে অথবা ডিজিটাল মিডিয়াতে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৬ মাস থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য সুযোগ-সুবিধা:

Manual6 Ad Code

উৎসব বোনাস: ২টি (প্রতিটি বোনাস সর্বমোট বেতনের ৫০%)
● বার্ষিক বেতন বৃদ্ধি
● মোবাইল বিল

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের আগামী ১১ জুলাই,২০২৫ তারিখের মধ্যে নিম্নে প্রদত্ত লিঙ্কে ফর্ম পূরণ ও জীবনবৃত্তান্ত (সিভি) পাঠাতে হবে।

Manual4 Ad Code

আবেদনের লিংক: https://tinyurl.com/international11thjuly25