জমকালো আয়োজনে লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৫

জমকালো আয়োজনে লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি | লক্ষ্মীপুর, ২৫ অক্টোবর ২০২৫ : সুদীর্ঘ ১১ বছর পর নতুন উদ্যম ও প্রাণচাঞ্চল্যে শুরু হয়েছে লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫।

শনিবার (২৫ অক্টোবর ২০২৫) বিকেলে জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে টুর্নামেন্টটির শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। রঙিন বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, লক্ষ্মীপুর, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারগণ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সদস্য সচিব মেহেদী হাসান রাসেলসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, ক্রীড়ানুরাগী, রেড ক্রিসেন্ট, স্কাউটস ও বিএনসিসি সদস্য, সুধীজন এবং হাজারো দর্শক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ বিরতির পর জেলা প্রশাসনের উদ্যোগে এমন একটি আয়োজনে জেলার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার ঘটেছে। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সম্প্রীতি, শৃঙ্খলা ও ইতিবাচকতায় উদ্বুদ্ধ করার এই প্রয়াস জেলা প্রশাসনের একটি প্রশংসনীয় উদ্যোগ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও নেতৃত্বগুণের বিকাশ ঘটায়। জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট তরুণদের প্রতিভা বিকাশের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”

তিনি আরও বলেন, “খেলার মাঠ তরুণদের সুস্থ বিকাশের জায়গা। তাই সবাইকে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে প্রতিটি খেলা উপভোগ করতে আহ্বান জানাই।”

Manual5 Ad Code

বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সদস্য সচিব মেহেদী হাসান রাসেল বলেন, “জেলা প্রশাসনের এমন আয়োজনে জেলার তরুণরা নতুন অনুপ্রেরণা পেয়েছে। খেলাধুলার ধারাবাহিকতা বজায় থাকলে লক্ষ্মীপুরের ফুটবল আবারও জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করবে।”

Manual5 Ad Code

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় রামগতি পৌরসভা একাদশ ও সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা একাদশ। নির্ধারিত সময় গোলশূন্য ড্র হওয়ায় টাইব্রেকারে রামগতি পৌরসভা দল ৪-৩ গোলে জয় লাভ করে। ম্যাচজুড়ে দর্শকদের উচ্ছ্বাসে মুখরিত ছিল স্টেডিয়াম, যা জেলার ক্রীড়াপ্রেমের এক প্রাণবন্ত প্রকাশ ঘটায়।

জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলার মোট ১০টি দল অংশগ্রহণ করছে। আগামী এক মাসব্যাপী এই টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে একাধিক রোমাঞ্চকর ম্যাচ, যা জেলার ফুটবল অঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ