মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৫

মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার | ০১ নভেম্বর ২০২৫ : ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো মৌলভীবাজারেও পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।

Manual2 Ad Code

শনিবার (১ নভেম্বর ২০২৫) সকালে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

সকালে জেলা প্রশাসন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

Manual8 Ad Code

সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা সমবায় অফিসার মুশাহিদুর রেজা চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সমবায় অফিসার শফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সমবায় খাতের অবদান তুলে ধরে বলেন, “সমবায় আন্দোলন হলো জনগণের অংশগ্রহণমূলক উন্নয়ন ব্যবস্থার শক্ত ভিত্তি। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সমবায়ই পারে টেকসই উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করতে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশি ইকবাল আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার গাজী মো. সালাহ উদ্দিন, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ গাজী মো. সালাহ উদ্দিন, ইউসিসি’র সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, এবং জনবন্ধু সমবায় উন্নয়ন সংস্থার সভাপতি ও গণমাধ্যম কর্মী দেওয়ান মাসুকুর রহমান প্রমুখ।

Manual1 Ad Code

আলোচকরা বলেন, সমবায় কেবল অর্থনৈতিক নয়, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায়ও বড় ভূমিকা রাখতে পারে। ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নে সমবায় ব্যবস্থা গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

সভায় জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রহিম উদ্দিন তালুকদার সমবায় আন্দোলনের ঐতিহ্য, অর্জন ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।

দিবসটি উপলক্ষে জেলার ৬টি সফল সমবায়ী সংগঠনকে পুরস্কৃত করা হয়। পুরস্কৃত সমিতিগুলো হলো—

শ্রীমঙ্গলের কৃষি ভিত্তিক বডছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি ও সেন্ট যোসেফ কো-অপারেটিভ অ্যান্ড ক্রেডিট ইউনিয়ন, সদরের আলোকিত মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড ও সপ্ন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি, কমলগঞ্জের গুড নেইবারস মহিলা সমবায় সমিতি, এবং সদরের ড্রীমস আনলিমেটেড বহুমুখী সমবায় সমিতি।

অনুষ্ঠান শেষে অতিথিরা পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন এবং ভবিষ্যতে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে একযোগে কাজ করার আহ্বান জানান।

Manual3 Ad Code

এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সমবায়ী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ