আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে শ্রীমঙ্গলে বিট পুলিশিং সভা

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৫

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে শ্রীমঙ্গলে বিট পুলিশিং সভা

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০২ নভেম্বর ২০২৫ : শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও সামাজিক অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ৫ নং কালাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল থানার আয়োজনে সভায় সভাপতিত্ব করেন পুলিশের সাইদুর রহমান খাঁন এবং সঞ্চালনা করেন এএসআই আবু তালেব।

Manual8 Ad Code

সভায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রতিনিধিরা মাদক, চোরাচালান, চুরি, ডাকাতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধে করণীয় নিয়ে মতামত প্রদান করেন।

Manual2 Ad Code

এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাদশা মিয়া কাজল, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দা সৈয়দ সালাউদ্দিন, কালাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আজির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক নূরুল ইসলাম নানু, সদস্য এবাদুর রহমান মোশাহিদ, দিপলু আহমেদ টিক্কা, সুলতান মিয়া, ৬ নং ওয়ার্ড সদস্য লোকমান আহমেদ, ৫ নং ওয়ার্ড সদস্য মনির মিয়া এবং ৩ নং ওয়ার্ড সদস্য আওলাদ মিয়া প্রমুখ।

Manual2 Ad Code

বক্তারা সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসচেতনতা বৃদ্ধিতে পুলিশ ও জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ