বাংলাদেশ নতুন এক পর্বে প্রবেশ করেছে: মাহফুজ আলম

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৫

বাংলাদেশ নতুন এক পর্বে প্রবেশ করেছে: মাহফুজ আলম

Manual1 Ad Code

মেহেদী হাসান রাসেল, বিশেষ প্রতিনিধি | লক্ষ্মীপুর, ০৪ নভেম্বর ২০২৫ : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, “অন্তর্বর্তী সরকার অনেক দূর এগিয়েছে। জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি—এটা বাংলাদেশের জন্য বড় অর্জন। বাংলাদেশ এখন নতুন এক পর্বে প্রবেশ করেছে।”

Manual5 Ad Code

মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) সকাল সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা হওয়ার পর এটি ছিল তার তৃতীয় সরকারি সফর নিজ উপজেলা রামগঞ্জে।

‘বিচারহীনতার সংস্কৃতি আর থাকবে না’

মাহফুজ আলম বলেন, “অন্তর্বর্তী সরকারের অধীনে অনেকের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। যারা আমাদের ছাত্র-জনতাকে হত্যা করেছে, গুম ও খুনের রাজনীতি করেছে—তাদের বিচার হবে। কেউ ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে না।”

Manual5 Ad Code

গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রসঙ্গে তিনি বলেন, “আগামী সপ্তাহে ফ্যাস্টিট শেখ হাসিনার বিচার হবে। আমরা একটা রায় পাবো। এতে শহীদদের পরিবারের দীর্ঘদিনের ব্যথা কিছুটা লাঘব হবে।”

‘জুলাই সনদ বাংলাদেশের রূপান্তরের ভিত্তি’

তিনি আরও বলেন, “শেখ হাসিনাকে উৎখাত করে আমরা একটি নতুন সরকার গঠন করেছি, যা জনগণের প্রত্যাশা পূরণের জন্য কাজ করছে। জুলাই সনদ এবং অন্তর্বর্তী সরকারের চলমান কার্যক্রমই হবে ভবিষ্যৎ নির্বাচিত সরকারের দিকনির্দেশনা। এর মাধ্যমে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই—যেখানে মতামতের ভারসাম্য থাকবে, আইনের শাসন ও বিচার প্রতিষ্ঠিত হবে, আর গুম-খুনের রাজনীতি অতীত হয়ে যাবে।”

সম্মাননা ও বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

মতবিনিময় সভার আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপদেষ্টা মাহফুজ আলমকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার ও জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন ফুলেল শুভেচ্ছা জানান।

Manual1 Ad Code

এসময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রবীন শীষ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বারী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Manual1 Ad Code

সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দরিদ্র কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহফুজ।
পরবর্তীতে তিনি উপজেলার জুলাই শহীদ পরিবারের সঙ্গে দেখা করেন এবং দুপুর ১টার দিকে সাবেক এমপি ও প্রতিমন্ত্রী মরহুম জিয়াউল হক জিয়ার নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে যোগ দেন।

এসময় উপদেষ্টার পিতা ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বাচ্চু মোল্লা এবং ভাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম উপস্থিত ছিলেন।

প্রেক্ষাপট

উল্লেখ্য, মো. মাহফুজ আলম বর্তমান অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। জুলাই সনদে স্বাক্ষরের পর সরকার গণতান্ত্রিক রূপান্তর ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ