নাগরিক পরিষেবায় দলিত ও চা জনগোষ্ঠীর অভিগম্যতা বৃদ্ধিতে শ্রীমঙ্গলে পরামর্শ সভা

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৫

নাগরিক পরিষেবায় দলিত ও চা জনগোষ্ঠীর অভিগম্যতা বৃদ্ধিতে শ্রীমঙ্গলে পরামর্শ সভা

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৫ নভেম্বর ২০২৫ : “আমাদের সংগ্রাম, আমাদের মর্যাদা, আমাদের মুক্তি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হলো দলিত ও চা জনগোষ্ঠীর মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবায় অভিগম্যতা বিষয়ক এক পরামর্শ সভা।

বুধবার (৫ নভেম্বর ২০২৫) বিকেল ৩টায় উপজেলা পরিষদের কনফারেন্স হলে ‘মানবাধিকার সুরক্ষা ও সহায়তার মাধ্যমে দলিত ও সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন ও বৈষম্য লাঘব’ প্রকল্পের আওতায় জাতীয় উন্নয়ন সংগঠন ‘নাগরিক উদ্যোগ’-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রকল্প কর্মকর্তা পরিমল সিং বাড়াইক এবং সঞ্চালনা করেন ফিল্ড কো-অর্ডিনেটর জিয়ানা মাদ্রাজী। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. ইসলাম উদ্দিন বলেন, “দেশের সংবিধান নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করেছে। দলিত ও চা জনগোষ্ঠীর মানুষও এই রাষ্ট্রের নাগরিক—তাদেরও শিক্ষা, কর্মসংস্থান ও সরকারি সেবায় সমান সুযোগ পাওয়া নিশ্চিত করতে হবে। প্রশাসন এ বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার সুয়েব আহমেদ চৌধুরী, মহিলা বিষয়ক অফিসার শাহেদা আকতার, যুব উন্নয়ন অফিসার অসীম কুমার কর এবং প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাশ। এছাড়াও উপস্থিত ছিলেন ম্যাক বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক এস এ হামিদ, স্থানীয় জনপ্রতিনিধি, চা বাগানের শ্রমিক প্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

পরামর্শ সভায় বক্তারা বলেন, দলিত ও চা জনগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন ও মানবাধিকার সুরক্ষায় সরকারি ও বেসরকারি পর্যায়ে কার্যকর পদক্ষেপ জরুরি। তারা বলেন, এলাকা ভিত্তিক অস্পৃশ্যতা ও বৈষম্যমূলক আচরণ রোধে প্রশাসনকে আরও তৎপর হতে হবে।

মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্রুত ঘটনাস্থল পরিদর্শন ও বিচারোচিত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

দলিত ও চা জনগোষ্ঠীর শিক্ষিত ও অর্ধশিক্ষিত যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

Manual1 Ad Code

এই জনগোষ্ঠীর ছেলে-মেয়েদের শিক্ষায় উৎসাহিত করতে বিশেষ শিক্ষাবৃত্তি ও বরাদ্দ বৃদ্ধি প্রয়োজন।

পরিচ্ছন্ন কর্মীদের বেতন বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।

Manual8 Ad Code

চা বাগান ও দলিত কলোনিগুলোতে নিরাপদ ও বিশুদ্ধ পানির নিশ্চয়তা নিশ্চিত করতে হবে।

চা শ্রমিকদের মজুরি বৃদ্ধিতে সরকারি উদ্যোগ গ্রহণ করতে হবে।

বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, শিক্ষাবৃত্তিসহ সরকারি ভাতাসমূহ প্রাপ্তিতে সহজ প্রক্রিয়া ও নিশ্চয়তা দিতে হবে।

বক্তারা আশা প্রকাশ করেন, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দলিত ও চা জনগোষ্ঠীর নাগরিক অধিকার ও মর্যাদা সুরক্ষিত হবে।

সভা শেষে অংশগ্রহণকারীরা সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে নিয়মিত পরামর্শ ও অংশগ্রহণমূলক কর্মকৌশল অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ