বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

প্রকাশিত: ৯:২৮ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০২৫

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৬ নভেম্বর ২০২৫ : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া গণফোরাম, গণঅধিকার পরিষদ হয়ে এবার বিএনপিতে যোগ দিলেন।

Manual8 Ad Code

তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষে নির্বাচন করতে পারেন বলে জানা গেছে। বুধবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রেজা কিবরিয়া।

এদিকে রেজা কিবরিয়া যে আসন থেকে নির্বাচন করেন সেই আসন এখন পর্যন্ত ফাঁকাও রেখেছে বিএনপি। সোমবার ঘোষিত ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করলেও ওই আসনসহ ৬৩ আসন ফাঁকা রাখা হয়।

Manual7 Ad Code

রেজা কিবরিয়া বলেছেন, ইতোমধ্যে আমি বিএনপিতে যোগদান করেছি। প্রাথমিক সদস্য ফরমও পূরণ করেছি। কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে যোগদান করব। অবশ্যই আমি ধানের শীষে নির্বাচন করব আমার এলাকায়। ২০১৮ সালের নির্বাচনেও ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে আমি হবিগঞ্জ-১ থেকে ধানের শীষে নির্বাচন করেছি।

Manual1 Ad Code

২০১৮ সালের নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেন রেজা। সেই ঐক্যফ্রন্টের ব্যানার থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনও করেন। তবে তিনি পরাজিত হন। পরে সাবেক ডাকসু ভিপি নুরের নেতৃত্বে গণঅধিকার পরিষদে যোগ দিয়ে আহ্বায়কও হন তিনি। কিছুদিন না যেতেই নুরের সঙ্গে তার বিরোধ তৈরি হয়। এ বিরোধের একপর্যায়ে রেজা কিবরিয়া কিছুটা নিজেকে গুটিয়ে নেন রাজনীতি থেকে।

Manual6 Ad Code

পরবর্তীতে গণঅধিকার পরিষদ দুগ্রুপে ভাগ হয়ে যায়। একটি অংশের নেতৃত্বে নুর, অন্য অংশের নেতৃত্বে রেজা কিবরিয়া। বর্তমানে রেজা কিবরিয়া রাজনীতিতে সক্রিয় নেই। ছেড়ে দিয়েছেন গণঅধিকার পরিষদের পদও।

এ সংক্রান্ত আরও সংবাদ