শ্রীমঙ্গলে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন’: পর্যটনবান্ধব শহর গড়ার পথে নতুন উদ্যোগ

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৫

শ্রীমঙ্গলে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন’: পর্যটনবান্ধব শহর গড়ার পথে নতুন উদ্যোগ

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৬ নভেম্বর ২০২৫ : “পরিচ্ছন্নতা শুধু ব্যক্তিগত অভ্যাস নয়, এটি সামাজিক দায়বদ্ধতার প্রতীক। একটি পরিচ্ছন্ন পরিবেশই পারে একটি গন্তব্যকে সত্যিকারের পর্যটনবান্ধব রূপ দিতে।” — মন্তব্য করেছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) নুজহাত ইয়াসমিন।

তিনি বলেন, “তরুণদের অংশগ্রহণ ও উদ্যোগ আমাদের টেকসই পর্যটনের লক্ষ্য পূরণে নতুন গতি আনবে। পরিচ্ছন্ন, সবুজ ও নিরাপদ পরিবেশ পর্যটক আকর্ষণের অন্যতম পূর্বশর্ত।”

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল ৪টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে “পর্যটনে তারুণ্যের উৎসব” উপলক্ষে আয়োজিত ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন’-এর উদ্বোধন করেন তিনি।

পর্যটনবান্ধব শহরের প্রত্যয়ে তরুণদের উদ্যোগ

Manual7 Ad Code

“পর্যটনবান্ধব শহর ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে” ক্যাম্পেইনটি আয়োজন করে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সহযোগিতায় ছিল রাধানগর ট্যুরিজম এন্ট্রাপ্রেনার এসোসিয়েশন (RTEA)।

Manual8 Ad Code

ক্যাম্পেইনটি শহরের স্টেশন রোড ও রেলওয়ে প্ল্যাটফর্ম এলাকায় অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি নুজহাত ইয়াসমিন ছাড়াও উপস্থিত ছিলেন বিটিবির উপ-পরিচালক মো. বোরহান উদ্দিন, শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, পৌরসভার প্রকৌশলী জহিরুল ইসলাম, এবং রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন।

স্বেচ্ছাসেবীদের প্রাণবন্ত অংশগ্রহণ

ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন প্রায় অর্ধশত তরুণ স্বেচ্ছাসেবক। তারা স্টেশন প্ল্যাটফর্ম, সংলগ্ন সড়ক ও আশেপাশের পর্যটন এলাকাগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা, বর্জ্য ব্যবস্থাপনা ও সিঙ্গেল-ইউজ প্লাস্টিক পরিহারের বার্তা ছড়িয়ে দেন।

অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের মধ্যে ছিলেন ইশিকা ইশা, মকবুল হোসেন, তারেকুল ইসলাম, আরিফ বক্স, দ্বীপ চক্রবর্তী, সানোয়ার আলী, সাফরান সাদী, মাফী চৌধুরী, নুরুল আমিন, মোহাম্মদ আলী, নাজিম ও সবুজ প্রমুখ।

‘তরুণরাই পরিচ্ছন্ন পর্যটনের অগ্রদূত’

Manual4 Ad Code

রাধানগর ট্যুরিজম এন্ট্রাপ্রেনার এসোসিয়েশন (RTEA)-এর সভাপতি কুমকুম হাবিবা বলেন, “পর্যটন শুধু বিনোদনের বিষয় নয়; এটি স্থানীয় অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশের সঙ্গেও জড়িত। তাই পরিচ্ছন্নতা রক্ষা করতে তরুণ সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সহ-সভাপতি তাপস দাশ ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাজাহান মিয়া জানান, এই কার্যক্রমের মাধ্যমে তারা স্থানীয়দের মধ্যেও পরিবেশবান্ধব আচরণ গড়ে তুলতে কাজ করছেন।

স্থায়ী স্বেচ্ছাসেবী দল গঠনের উদ্যোগ

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব ও টেকসই পর্যটনের ধারণায় উদ্বুদ্ধ করা হচ্ছে। ভবিষ্যতে একটি স্থায়ী স্বেচ্ছাসেবী দল গঠন করে সারাদেশে এমন ক্যাম্পেইন সম্প্রসারণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

Manual3 Ad Code

পরিচ্ছন্নতা থেকেই টেকসই পর্যটন

বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় পর্যটন নগরী শ্রীমঙ্গলকে ঘিরে ইতোমধ্যে নানা উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। স্থানীয় প্রশাসন ও পর্যটন সংশ্লিষ্ট সংগঠনগুলোর মতে, শহর পরিচ্ছন্ন রাখা ও পর্যটন অবকাঠামো উন্নয়ন এই অঞ্চলের পর্যটন খাতকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে।

নুজহাত ইয়াসমিন বলেন, “শ্রীমঙ্গল হতে পারে বাংলাদেশের অন্যতম মডেল পর্যটন শহর — যদি সবাই মিলে পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তোলে। পর্যটনের প্রকৃত সৌন্দর্য পরিচ্ছন্নতাতেই নিহিত।”

এ সংক্রান্ত আরও সংবাদ