নির্বাচন বানচালের চক্রান্ত সফল হবে না: আবুল খায়ের ভূঁইয়া

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৫

নির্বাচন বানচালের চক্রান্ত সফল হবে না: আবুল খায়ের ভূঁইয়া

Manual3 Ad Code

মেহেদী হাসান রাসেল, বিশেষ প্রতিনিধি | লক্ষ্মীপুর, ০৮ নভেম্বর ২০২৫ : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, জনগণ বিএনপির সঙ্গে আছে। যত ষড়যন্ত্র-চক্রান্তই হোক না কেন, এদেশের মা-বোনসহ সাধারণ মানুষ এখন ঐক্যবদ্ধ। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে দেশের প্রতিটি নাগরিক ভোট দিতে মুখিয়ে আছে।

Manual1 Ad Code

শনিবার (৮ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর (পশ্চিম) উপজেলা বিএনপির আয়োজনে দালাল বাজার ডিগ্রি কলেজ মাঠে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত গণসংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল খায়ের ভূঁইয়া বলেন, “আমরা শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক সহাবস্থান চাই। শান্তিপূর্ণ ভোটের জন্যই রাজনীতি করছি। আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে দীর্ঘদিন কারাগারে রেখে স্লো পয়জনিংয়ের মাধ্যমে হত্যার চেষ্টা করেছিল। আমার নেতা তারেক রহমানের ওপরও একাধিকবার নির্যাতন ও হত্যাচেষ্টা চালানো হয়েছে। আল্লাহর রহমতে তিনি বেঁচে গিয়েছেন।”

তিনি আরও বলেন, “একটি বিশেষ মহল আন্দোলনের ফসল, জনগণের সঙ্গে ওয়াদা এবং শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করার চেষ্টা করছে। অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতেই আমাদের আন্দোলন চলছে। কিন্তু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে নানা ষড়যন্ত্র চলছে। এই নির্বাচন বানচালের অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না।”

Manual4 Ad Code

সমাবেশে সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান চৌধুরী ভুট্টোর সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, নিউ মার্কেট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিপু, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেডএম নাজমুল ইসলাম মিঠু, রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার প্রমুখ।

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ