মানবাধিকার সচেতনতা ও তরুণ নেতৃত্ব গঠনে HRDS-এর উদ্যোগ

প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫

মানবাধিকার সচেতনতা ও তরুণ নেতৃত্ব গঠনে HRDS-এর উদ্যোগ

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৯ নভেম্বর ২০২৫ : মানবাধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সামাজিক পরিবর্তনে তরুণদের সম্পৃক্ত করতে Human Rights Defender Society (HRDS) দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সিটিতে কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। প্রথম ধাপে নির্দিষ্ট কিছু বিশ্ববিদ্যালয় ও সিটিতে এ কার্যক্রম চালু করা হচ্ছে।

Manual4 Ad Code

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মানবাধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধি, তরুণ নেতৃত্ব বিকাশ এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে আগ্রহী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিনিধিত্বমূলক নেতৃত্ব বেছে নেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত ফর্ম (https://forms.gle/hgEUruNmdKKwgda7A) পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলবে ১৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত। প্রাথমিক বাছাই শেষে প্রার্থীদের ভাইভার মাধ্যমে যাচাই-বাছাই করে চূড়ান্তভাবে কমিটির সদস্য নির্বাচন করা হবে।

Manual4 Ad Code

যোগ্যতা ও উদ্দেশ্য

Manual2 Ad Code

যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে— সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বা সিটির সক্রিয়, সচেতন ও সমাজবোধসম্পন্ন শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। HRDS মনে করে, তরুণ সমাজই মানবাধিকার রক্ষার মূল চালিকাশক্তি। তাই তাদের নেতৃত্ব বিকাশের মাধ্যমে দেশে মানবাধিকার রক্ষা ও সামাজিক ন্যায়বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠা করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, “বর্তমান প্রজন্ম যদি মানবাধিকার বিষয়ে সচেতন হয়ে সামাজিক ন্যায়বিচার ও মানবিকতার চর্চায় নেতৃত্ব দেয়, তবেই একটি ন্যায্য ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।”

Manual4 Ad Code

আগামী পরিকল্পনা

প্রথম ধাপে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় ও সিটিতে কমিটি গঠন শেষে পর্যায়ক্রমে দেশের সব অঞ্চলে এই কার্যক্রম সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে। প্রতিটি কমিটি মানবাধিকার সচেতনতা বৃদ্ধি, সামাজিক ন্যায়বিচার, লিঙ্গ সমতা, ও নাগরিক অধিকার বিষয়ে নানা কর্মসূচি গ্রহণ করবে বলে জানা গেছে।

মানবাধিকার রক্ষার এই উদ্যোগে তরুণ সমাজের অংশগ্রহণকে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন সমাজবিজ্ঞানী ও মানবাধিকারকর্মীরা। তাদের মতে, শিক্ষিত তরুণ প্রজন্মের এই সম্পৃক্ততা দেশে মানবাধিকার চর্চাকে আরও শক্তিশালী করবে।

সূত্র: Human Rights Defender Society (HRDS)
আবেদনের শেষ তারিখ: ১৫ নভেম্বর ২০২৫
ফর্ম লিংক: https://forms.gle/hgEUruNmdKKwgda7A

 

এ সংক্রান্ত আরও সংবাদ