তেলির কাজ

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৫

তেলির কাজ

Manual3 Ad Code

পারভেজ হাসান |

তেলা মাথায় তেল দেওয়া
তেলির স্বভাব,
তেলির কখনো তেলের
হয়না অভাব।

Manual8 Ad Code

সময় সুযোগ বুঝে
উৎ পেতে থাকে,
তেলির তেলের বোতল
সঙ্গেতে রাখে।

তেল দিয়ে যদি তার
কিছু লাভ হয়,
তাইতো সব সময়
কাছে কাছে রয়।

তেল দিয়ে পা চাঁটা
তেলির কাজ,
তেলির কখনো বুঝি
নাই তার লাজ।

Manual4 Ad Code

#
সারাংশ / সারমর্ম:

Manual3 Ad Code

ছড়াটি “তেলির কাজ” মানুষের একপ্রকার স্বভাব বা চরিত্রকে ব্যঙ্গ করে প্রকাশ করেছে।
এখানে “তেলি” বলতে বোঝানো হয়েছে সেইসব মানুষকে, যারা নিজের স্বার্থে সবসময় অন্যের প্রশংসা করে বা তেল দেয়। তারা সুযোগ বুঝে চাটুকারিতা করে লাভবান হওয়ার চেষ্টা করে। এদের লজ্জা-সংকোচ নেই; শুধু নিজের সুবিধা হলেই তারা খুশি।
ছড়াটি মূলত চাটুকার মানুষদের ভণ্ডামি ও স্বার্থপর মনোভাবকে রসাত্মকভাবে উপস্থাপন করেছে।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ