শিক্ষানবিশ সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পাবলিক ভয়েজ

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৫

শিক্ষানবিশ সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পাবলিক ভয়েজ

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১৯ নভেম্বর ২০২৫ : দেশব্যাপী সংবাদ কাভারেজ আরও বিস্তৃত ও গতিশীল করতে অনলাইন নিউজ পোর্টাল পাবলিক ভয়েজ শিক্ষানবিশ সংবাদদাতা ও প্রতিনিধিদের নিয়োগ দিচ্ছে।

দেশের প্রতিটি জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন, বিভাগ, থানা, ক্যাম্পাস ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ একাধিক ক্ষেত্রে কাজ করার সুযোগ থাকছে আগ্রহী সংবাদকর্মীদের জন্য।

প্রতিষ্ঠানটি জানায়, দেশের বিভিন্ন প্রান্তের উদ্যমী তরুণ-তরুণীদের সংবাদ মাধ্যমের প্রতি আগ্রহ সৃষ্টি এবং বাস্তবমুখী সাংবাদিকতা প্রশিক্ষণের সুযোগ করে দিতেই এ নিয়োগ প্রক্রিয়া চালু করা হয়েছে। পাশাপাশি সাংবাদিকতায় ক্যারিয়ার গড়তে ইচ্ছুক নতুনদের জন্যও এটি এক অনন্য সুযোগ।

যেসব পদে নিয়োগ

পাবলিক ভয়েজ-এ নিচের পদের জন্য যোগ্য প্রার্থীদের নির্বাচিত করা হবে—

Manual2 Ad Code

জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, সিটি কর্পোরেশনের ওয়ার্ড প্রতিনিধি, থানা প্রতিনিধি, বিভাগীয় প্রতিনিধি, ক্যাম্পাস প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ প্রতিনিধি, মাল্টিমিডিয়া প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি, স্টাফ রিপোর্টার।

এছাড়া শিক্ষা, বিনোদন, অপরাধ ও দুর্নীতি, লাইফস্টাইল, ক্রীড়া, আইন-আদালত, জ্বালানি ও খনিজ সম্পদসহ বিভিন্ন ক্ষেত্রে স্পেশাল করস্পন্ডেন্ট নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা ও দক্ষতা

প্রতিষ্ঠানটি জানিয়েছে, সাংবাদিকতা বা গণমাধ্যমে অভিজ্ঞতা থাকলে প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। পাশাপাশি বাংলা ভাষায় সাবলীল লেখা, আকর্ষণীয় শিরোনাম তৈরি, মাঠপর্যায়ে গিয়ে সংবাদ সংগ্রহ, সাক্ষাৎকার গ্রহণ, আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষতা, দ্রুতগতিতে কাজ করতে পারা এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রেখে নিউজ লেখার মানসিকতা থাকা জরুরি।

যেকোনো বিষয়ে স্নাতক বা এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

শিক্ষার্থী ও তরুণদের জন্য বিশেষ সুযোগ

Manual3 Ad Code

শিক্ষার্থী ও তরুণদের সাংবাদিকতায় উৎসাহ দিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবসর সময়ে কাজ করার সুযোগ পাবেন। এতে একদিকে যেমন লেখালেখি ও সৃজনশীল দক্ষতা বিকশিত হবে, অন্যদিকে বাস্তবমুখী সাংবাদিকতার সঙ্গে অভিজ্ঞতা অর্জন সম্ভব হবে।

Manual4 Ad Code

ওয়েব ডিজাইন ও প্রযুক্তি বিষয়ে দক্ষ শিক্ষার্থীদের জন্যও রয়েছে আলাদা কর্মসংস্থানের সুযোগ।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের নিজেদের জাতীয় পরিচয়পত্রসহ পূর্ণ জীবনবৃত্তান্ত ই-মেইলে পাঠাতে হবে
ই-মেইল: publicvoice24news@gmail.com

আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৫

ঠিকানা:
পাবলিক ভয়েজ টোয়েন্টিফোর ডটকম
৩৭, নাহার প্লাজা, হাতিরপুল, ঢাকা–১২০৫
ওয়েব: www.publicvoice24.com

Manual2 Ad Code

নিয়োগ কর্তৃপক্ষ জানায়, দেশব্যাপী তথ্যপ্রবাহকে আরও ত্বরান্বিত ও নির্ভরযোগ্য করতে যোগ্য সাংবাদিক তৈরির লক্ষ্যে তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। নতুন প্রজন্মের উদীয়মান লেখকদের সঙ্গে নিয়ে ভবিষ্যতে আরও শক্তিশালী নিউজ নেটওয়ার্ক তৈরির লক্ষ্যও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

 

এ সংক্রান্ত আরও সংবাদ