লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৫

লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

Manual8 Ad Code

মেহেদী হাসান রাসেল, বিশেষ প্রতিনিধি | লক্ষ্মীপুর, ২০ নভেম্বর ২০২৫ : লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা বৃহস্পতিবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক আইন–শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারে অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আকতার হোসেন। তিনি বলেন, “পুলিশ জনগণের বন্ধু—এ কথা সবসময় মনে রাখতে হবে। নাগরিক বিপদে পড়লে পুলিশের প্রথম দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো এবং কোনোভাবেই তাদের অসহায়তার সুযোগ না নেওয়া।”

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলার আইন–শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না ঘটে, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেন তিনি। পুলিশ সুপার আরও বলেন, “আইন–শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা যেই করুক, তাকে পরিচয় বিবেচনা না করে কঠোর হাতে দমন করতে হবে। জেলার নিরাপত্তা রক্ষায় আমরা সবাই বদ্ধপরিকর।”

Manual5 Ad Code

সভায় উল্লেখযোগ্য কর্মদক্ষতা প্রদর্শনকারী বেশ কয়েকজন কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়।

Manual5 Ad Code

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহা. রেজাউল হক, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. জামিলুল হক পিপিএম, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মো. শামসুল আলম, ডিআইও-১–এর কর্মকর্তাসহ জেলার সব থানা, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের ইনচার্জরা।

Manual2 Ad Code

এ সভার সভাপতি পুলিশ সুপার মো. আকতার হোসেন জেলার পুলিশ সদস্যদের সামগ্রিক কর্মদক্ষতায় সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখার আশা ব্যক্ত করেন।

Manual4 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ