সিনিয়র ফটো সাংবাদিক নজরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০২৫

সিনিয়র ফটো সাংবাদিক নজরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২১ নভেম্বর ২০২৫ : জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক খবর-এর সিনিয়র ফটো সাংবাদিক মো. নজরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের এই দিনে তিনি রাজধানীর নিজ বাসভবনে ভোর ৬টা ১৫ মিনিটে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

দীর্ঘ কর্মজীবনে মো. নজরুল ইসলাম দেশের ফটো সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। কর্মনিষ্ঠা, পেশাদারিত্ব ও মানবিক দৃষ্টিভঙ্গির জন্য সহকর্মীদের কাছে তিনি ছিলেন বিশেষভাবে সম্মানিত। তার তোলা বহু ছবি দেশের সংবাদমাধ্যমে ঘটনাস্থলের অকৃত্রিম বাস্তবতা তুলে ধরেছে।

Manual4 Ad Code

ইন্তেকালের দিন বাদ জোহর রূপনগর আবাসিক এলাকার জামে মসজিদে জানাজা শেষে তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। তিনি তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও স্বজন রেখে গেছেন।

Manual8 Ad Code

তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তারা বলেন, ফটো সাংবাদিকতায় নজরুল ইসলামের অবদান স্মরণীয় হয়ে থাকবে এবং নবীন প্রজন্মের জন্য প্রেরণা হয়ে থাকবে।

Manual4 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ