বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্রীমঙ্গলে কোরআন খতম ও দোয়া মাহফিল

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৫

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্রীমঙ্গলে কোরআন খতম ও দোয়া মাহফিল

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৯ নভেম্বর ২০২৫ : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

শনিবার (২৯ নভেম্বর ২০২৫) বাদ আসর শহরের কালীঘাট রোডের বাইতুল আমান জামে মসজিদে এ আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, শ্রীমঙ্গল উপজেলা শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার বারবার নির্বাচিত সাবেক মেয়র, মৌলভীবাজার জেলা বিএনপির নেতৃবৃন্দের একজন এবং ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া (মধু)।

Manual3 Ad Code

শ্রীমঙ্গল উপজেলা কৃষক দলের আহ্বায়ক সৈয়দ মুস্তাকিন আলীর তত্ত্বাবধানে দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জরিফ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার আজাদ, আহ্বায়ক কমিটির সদস্য আলকাছ মিয়া, উপজেলা কৃষক দল নেতা আব্দুল করিম, আব্দুল হান্নান, মো. মাহফুজ, মো. মনফর, মো. জাহিদ মিয়াসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Manual7 Ad Code

দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মো. মহসিন মিয়া বলেন, দেশের এই সময়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা দেশের মানুষের প্রত্যাশার বিষয়। তিনি বলেন, “আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করে কোরআন খতম ও দোয়ার আয়োজন করেছি। দল ও দেশের জন্য তাঁর অবদান স্মরণীয়।”

আয়োজকরা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া কামনা করেন।

Manual2 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ