বিদেশে যেতে হলে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠতে হবে: ইউএনও ইসলাম উদ্দিন

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৫

বিদেশে যেতে হলে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠতে হবে: ইউএনও ইসলাম উদ্দিন

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৮ ডিসেম্বর ২০২৫ : আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) সকালে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ অভিবাসনের গুরুত্ব তুলে ধরা হয়।

দিবসটি উপলক্ষে সকালেই শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, উন্নয়ন সংস্থার সদস্য এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে উপজেলা পরিষদের কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন। প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাশের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং শিক্ষাবিদরা।

Manual6 Ad Code

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন বলেন, “বিদেশে পাড়ি দিতে হলে অবশ্যই নিজেকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। শুধু বিদেশ যাওয়ার আগ্রহ থাকলেই হবে না; সংশ্লিষ্ট দেশের ভাষা, সংস্কৃতি এবং প্রয়োজনীয় কারিগরি দক্ষতা অর্জন করতে হবে। দক্ষতা ছাড়া বিদেশে গিয়ে টিকে থাকা কঠিন।”

Manual2 Ad Code

তিনি বলেন, বর্তমান সরকার যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করেছে। এসব সুযোগ কাজে লাগিয়ে প্রশিক্ষণ গ্রহণ করলে বিদেশে গিয়ে ভালো কাজ ও সম্মানজনক জীবনযাপন সম্ভব।

ইউএনও আরও বলেন, “ভুল সিদ্ধান্ত ও দালালের প্রলোভনে পড়ে অনেক মানুষ সর্বস্ব হারাচ্ছেন। নিজের ভিটেমাটি বিক্রি করে, কষ্টার্জিত অর্থ ব্যয় করে অবৈধভাবে বিদেশে গিয়ে অনেকে নিঃস্ব হচ্ছেন। বৈধ প্রক্রিয়ায়, সরকারি নির্দেশনা মেনে বিদেশ গেলে এই ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।”

আলোচনা সভায় অতিথির বক্তব্যে জনবন্ধু যুব উন্নয়ন সংস্থার সভাপতি ও দৈনিক দেশ বুলেটিন পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি কমরেড দেওয়ান মাসুকুর রহমান বলেন, দালালচক্রের প্রতারণার শিকার হয়ে বিদেশে গিয়ে অনেক প্রবাসী কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। কেউ কেউ রাস্তায় কিংবা মসজিদের বারান্দায় রাত কাটাতে বাধ্য হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক ও লজ্জাজনক বাস্তবতা।

তিনি আরও বলেন, বিদেশে যাওয়ার আগে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ বাধ্যতামূলক করা হলে দালালচক্রের দৌরাত্ম্য কমবে। উপজেলা পর্যায়ে একটি শক্তিশালী অভিবাসন হেল্পডেস্ক গড়ে তোলা হলে ভিসার সত্যতা, কাজের ধরন এবং প্রার্থীর যোগ্যতা যাচাই করা সম্ভব হবে। এতে অবৈধ অভিবাসন রোধে কার্যকর ভূমিকা রাখা যাবে।

অন্যান্য বক্তারা বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ জরুরি। অভিবাসীদের আইনি অধিকার, বৈধ অভিবাসন প্রক্রিয়া এবং বিদেশে কাজের বাস্তব পরিস্থিতি সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি দালালচক্রের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর জোর দেন তারা।

Manual8 Ad Code

আলোচনা সভা শেষে অভিবাসীদের জন্য নিরাপদ, বৈধ ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের প্রত্যাশা ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Manual4 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ