সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৫

সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৫ ডিসেম্বর ২০২৫ : একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সাংবাদিক, সম্পাদক ও সংবাদমাধ্যম ব্যক্তিত্ব রিয়াজ উদ্দিন আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ।

দিনটি উপলক্ষে বিভিন্ন সাংবাদিক সংগঠন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছেন।

Manual8 Ad Code

মরহুম রিয়াজ উদ্দিন আহমেদ দৈনিক ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর প্রতিষ্ঠাতা প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। পাশাপাশি তিনি নিউজ টুডে ও ফিনান্সিয়াল হেরাল্ড-এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশে অর্থনৈতিক সাংবাদিকতার বিকাশে তার ভূমিকা ছিল পথপ্রদর্শক।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি চারবার জাতীয় প্রেসক্লাবের সভাপতি এবং দুইবার অবিভক্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সাউথ এশিয়া ফ্রি মিডিয়া অ্যাসোসিয়েশন (সাফমা)-এর চেয়ারপার্সন এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ছিলেন।

সংবাদমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্রের পক্ষে আজীবন সংগ্রাম করা এই সাংবাদিক ২০২১ সালের ২৫ ডিসেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

Manual4 Ad Code

সাংবাদিকতা ও জাতীয় জীবনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৩ সালে তিনি একুশে পদকে ভূষিত হন। রিয়াজ উদ্দিন আহমেদ ১৯৪৫ সালের ৩০ নভেম্বর নরসিংদী জেলার মনোহরদীতে জন্মগ্রহণ করেন।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে জন্মস্থান মনোহরদীতে মসজিদ ও এতিমখানায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

Manual6 Ad Code

মরহুমের পরিবারের পক্ষ থেকে তার সন্তান, বিশিষ্ট অর্থনীতিবিদ ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. মাসরুর রিয়াজ তার বাবার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

Manual1 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ