জ্বালানি খাতে ন্যায্য রূপান্তর ও নারী-প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষা নিয়ে সংবাদ সম্মেলন কাল

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৬

জ্বালানি খাতে ন্যায্য রূপান্তর ও নারী-প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষা নিয়ে সংবাদ সম্মেলন কাল

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০১ ফেব্রুয়ারি ২০২৬ : জ্বালানি খাতে ন্যায্য রূপান্তর নিশ্চিত করা এবং নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষার দাবিতে রাজধানীতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

Manual4 Ad Code

একই সঙ্গে আত্মপ্রকাশ করতে যাচ্ছে WEE-NET (Women’s Empowerment & Energy Network)—নারীর ক্ষমতায়ন ও জ্বালানি ন্যায়বিচার নিয়ে কাজ করা একটি নতুন নেটওয়ার্ক।

Manual4 Ad Code

আগামীকাল সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় মানুষের জন্য ফাউন্ডেশন –এমজেএফ আয়োজিত এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে ঢাকায় সেগুনবাগিচাস্থ রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর মিলনায়তনে।

আয়োজকদের মতে, বাংলাদেশে বিদ্যমান জ্বালানি ব্যবস্থার বৈষম্য নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে বহুমাত্রিক সংকট সৃষ্টি করছে। বিশেষ করে গ্রামীণ ও নিম্নআয়ের পরিবারে নারীরা রান্না ও গৃহস্থালি কাজের জন্য এখনও ঝুঁকিপূর্ণ ও দূষণকারী জ্বালানির ওপর নির্ভরশীল। এর ফলে নারীদের মধ্যে শ্বাসতন্ত্রের রোগ, চোখের সমস্যা, দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি এবং অতিরিক্ত শারীরিক পরিশ্রমের চাপ বাড়ছে। কন্যাশিশুরাও শিক্ষা থেকে ঝরে পড়ার মতো পরিস্থিতির মুখোমুখি হচ্ছে।

Manual3 Ad Code

এমজেএফ জানায়, জ্বালানি খাতে ন্যায্য রূপান্তর বলতে শুধু নবায়নযোগ্য জ্বালানির প্রসার নয়; বরং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা, তাদের চাহিদা ও বাস্তব অভিজ্ঞতাকে নীতিনির্ধারণে প্রতিফলিত করাই হলো এর মূল লক্ষ্য। জলবায়ু পরিবর্তন, জ্বালানি সংকট এবং সামাজিক বৈষম্যের এই যুগপৎ সংকটে ন্যায্য এনার্জি ট্রানজিশন একটি সময়োপযোগী ও অপরিহার্য দাবি।

সংবাদ সম্মেলনে WEE-NET–এর লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হবে। এই নেটওয়ার্কের মাধ্যমে জ্বালানি নীতিতে লিঙ্গসমতা নিশ্চিত করা, নারীর নেতৃত্ব বিকাশ, গবেষণা ও অ্যাডভোকেসি কার্যক্রম জোরদার করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

Manual6 Ad Code

মানুষের জন্য ফাউন্ডেশন মনে করে, একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের কলম, ক্যামেরা ও কণ্ঠ সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে বরাবরই পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছে। নারী ও জ্বালানি ন্যায়বিচারের প্রশ্নে সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণ জনমত গঠন এবং নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জ্বালানি খাতে বিদ্যমান চ্যালেঞ্জ, নারীর ওপর এর প্রভাব, ন্যায্য রূপান্তরের রূপরেখা এবং রাষ্ট্র ও সংশ্লিষ্ট সংস্থার করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এতে বিভিন্ন নাগরিক সমাজ প্রতিনিধি, গবেষক, উন্নয়নকর্মী ও জ্বালানি বিশেষজ্ঞদের উপস্থিত থাকার কথা রয়েছে।

আয়োজকরা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে জ্বালানি খাতে ন্যায়ভিত্তিক ও মানবিক রূপান্তরের দাবি আরও জোরালো হবে এবং নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি হবে।