শ্রীমঙ্গলে ফ্রিজ অ্যান্ড টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৬

শ্রীমঙ্গলে ফ্রিজ অ্যান্ড টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১০ এপ্রিল ২০২৬ : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জানাউড়া এলাকায় ফ্রিজ অ্যান্ড টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশে শুক্রবার (১০ এপ্রিল) বিকাল ৪টায় জানাউড়া বাজার সংলগ্ন মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থা’ আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় জে আর ফুটবল একাডেমি ও রাব্বি স্পোর্টিং ক্লাব। শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় ম্যাচটি ট্রাইব্রেকারে গড়ায়। শেষ পর্যন্ত ট্রাইব্রেকারে জয়লাভ করে জে আর ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু। তিনি তার বক্তব্যে বলেন, “যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি ভবিষ্যতে এ ধরনের টুর্নামেন্টে পুরস্কার প্রদানের আশ্বাসও দেন।

টুর্নামেন্টের আয়োজক কমিটির প্রধান সেলিম মাহমুদ বলেন, “গ্রাম বাংলায় ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনতেই আমাদের এই উদ্যোগ। আমরা ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখবো।” তিনি জানান, এ বছর ফুটবলের প্রসারে অবদানের জন্য জে আর ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা চেরাগ উদ্দিন জুয়েল এবং সাহিত্য, সংগীত, সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য পারভেজ হাসানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

Manual5 Ad Code

চ্যাম্পিয়ন দলের টিম ম্যানেজার চেরাগ উদ্দিন জুয়েল বলেন, “খেলাধুলায় জয়-পরাজয় থাকবেই। আমরা আমাদের সেরাটা দিয়েছি বলেই এই বিজয় সম্ভব হয়েছে।”

উল্লেখ্য, গত জানুয়ারি মাসে শুরু হওয়া এই টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে জে আর ফুটবল একাডেমি ও রাব্বি স্পোর্টিং ক্লাব ফাইনালে উঠে আসে।

Manual7 Ad Code

এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আজির উদ্দিন, মেসার্স জামাল টি হাউজের সত্বাধিকারী জামাল আহমেদ, যুববেতা শাকির আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের আহবায়ক জালাল আহমেদ, দৈনিক দিনকালের শ্রীমঙ্গল প্রতিনিধি রুবেল আহমেদ, শ্রীমঙ্গল সোশ্যাল অর্গানাইজেশনের সভাপতি মামুন আহমেদ, সিন্দুরখান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুক মিয়া, যুবনেতা কালাম আহমেদ, যুবনেতা হেলাল উদ্দিন কালা, জাহাঙ্গীর মিয়া, মুইতুর মিয়া, আছকির মিয়া, কুতুব মিয়া, আব্দুল মালিক, আব্দুর রহিম, লতিব মিয়া, মজিদ মিয়াসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ