শ্রীমঙ্গলে পরিবার পরিকল্পনা পরিদর্শকের বাসায় দুর্ধর্ষ চুরি

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৬

শ্রীমঙ্গলে পরিবার পরিকল্পনা পরিদর্শকের বাসায় দুর্ধর্ষ চুরি

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৩ সেপ্টেম্বর ২০২৬ : মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর এলাকায় পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. আফজালুর রহমানের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাসার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে বলে জানা গেছে।

Manual3 Ad Code

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে কোনো একসময় শ্রীমঙ্গল মনাইউল্লাহ উচ্চ বিদ্যালয়ের পেছনে লালবাগ আবাসিক এলাকায় এ চুরির ঘটনা ঘটে।

Manual3 Ad Code

জানা গেছে, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. আফজালুর রহমান গত ১৪ আগস্ট পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে স্বপরিবারে ঢাকায় যান। তার অনুপস্থিতিতে বাসার দেখভালের দায়িত্বে ছিলেন তাঁর প্রাইভেট মাস্টার মো. তুরাজ মিয়া।

তুরাজ মিয়া জানান, রাত আনুমানিক ১টার দিকে তিনি বাসায় ফিরে গেটের তালা খোলা দেখতে পান। পরে ঘরে ঢুকে আসবাবপত্র ও মালামাল তছনছ অবস্থায় দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে তিনি মো. আফজালুর রহমানকে ফোনে জানান।

খবর পেয়ে শ্রীমঙ্গল থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। থানার উপপরিদর্শক (এসআই) সুজন কান্তি পাল সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তাদের সোর্সগুলোকে কাজে লাগিয়েছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন এবং প্রাথমিকভাবে ঘটনার তথ্য নোট করেন।

Manual6 Ad Code

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”

Manual3 Ad Code

এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে। চুরির ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন।