হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২২

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

Manual2 Ad Code

হবিগঞ্জ, ২৭ ফেব্রুয়ারি ২০২২ : হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) অস্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে।

Manual3 Ad Code

রবিবার (২৭ ফেব্রুয়ারি ২০২২) দুপুরে এ ক্যাম্পাসের উদ্বোধনী ফলক উন্মোচন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি।
উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাসেত ফলক উন্মোচন শেষে আবু জাহির এমপিকে অস্থায়ী ক্যাম্পাসটি ঘুরে দেখান।
এ সময় আবু জাহির এমপি, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি এবং হবিগঞ্জবাসীর স্বপ্নের প্রতিষ্ঠানটির অস্থায়ী ক্যাম্পাসের যাত্রা শুরু করায় মহান রাব্বুল আল-আমিনের প্রতি শুকরিয়া জানান এবং প্রধানমন্ত্রীর প্রতি জেলাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।
উপাচার্য ড. মো. আবদুল বাসেত জানান, সদর উপজেলার গোপায়া ইউনিয়নের ভাদৈ এলাকায় অস্থায়ী ক্যাম্পাসটি উদ্বোধন করা হল। শিক্ষার্থী ভর্তি করা হবে ২০২১-২২ শিক্ষাবর্ষে।
অস্থায়ী ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন অনুষদের অধ্যাপক ড. মো. কামরুল হাসান, উদ্ভিদ রোগবিদ্যা ও বীজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম সোহাগ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের খতিব মুফতি আলমগীর হোসাইন সাইফী।

Manual4 Ad Code