আন্তর্জাতিক শ্রবণ দিবস উপলক্ষে জুম অনলাইন প্লাটফর্মে “শব্দ দূষণ” বিষয়ক ক্যাপসের ওয়েবিনার

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, মার্চ ২, ২০২২

আন্তর্জাতিক শ্রবণ দিবস উপলক্ষে জুম অনলাইন প্লাটফর্মে “শব্দ দূষণ” বিষয়ক ক্যাপসের ওয়েবিনার

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০২ মার্চ ২০২২ : আন্তর্জাতিক শ্রবণ দিবস কাল।

Manual6 Ad Code

দিবসটি উদযাপন উপলক্ষে, বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এবং ইকিউএমএস কনসালটিং লিঃ এর যৌথ উদ্যোগে আগামীকাল ৩রা মার্চ,২০২২ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় জুম অনলাইন প্লাটফর্মে “শব্দ দূষণ” বিষয়ক ওয়েবিনারের আয়োজন করা হয়েছে।

Manual5 Ad Code

উক্ত সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করবেন বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার।
অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বক্তৃতা রাখবেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইউনুস মিয়া, পরিবেশ অধিদপ্তর ঢাকা অঞ্চলের পরিচালক মোঃ জিয়াউল হক, বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির প্রেসিডেন্ট অধ্যাপক ড. গুলাশান আরা লতিফা, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা)-র প্রধান নির্বাহী এডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-র সাধারণ সম্পাদক শরীফ জামিল, যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোঃ জাকারিয়া, শ্রবণ ব্যাধি বিশেষজ্ঞ অধ্যপক ড. নাসিমা খাতুন, প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ড. মোসাঃ রাশিদা বেগম এবং ইকিউএমএস কনসালটিং লিঃ নির্বাহী পরিচালক কাজী ফরহাদ ইকবাল। এছাড়াও জুম অনলাইন প্লাটফর্মে “শব্দ দূষণ” বিষয়ক ওয়েবিনারে যুক্ত থাকবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

জুম লিংকঃ https://bdren.zoom.us/j/68405977217 অথবা

Manual3 Ad Code

সেশন আইডি: 68405977217

পাসওয়ার্ড: প্রয়োজন নেই (উন্মুক্ত)

Manual1 Ad Code