কমরেড সৈয়দ আমিরুজ্জামানকে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, এপ্রিল ২২, ২০২২

কমরেড সৈয়দ আমিরুজ্জামানকে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২২ এপ্রিল ২০২২ : মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামানকে মুঠোফোনে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
শুক্রবার (২২ এপ্রিল ২০২২) সকাল ১১.২৮ মিনিটের সময় মুঠোফোনে ঈদের শুভেচ্ছা জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেন, ‘’আসসালামু আলাইকুম। আমি শেখ হাসিনা। আপনাকে এবং আপনার পরিবারের সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি।’

Manual7 Ad Code

‘এক মাস সিয়াম সাধনার পরে আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর মানেই আনন্দ। আসুন, ঈদুল ফিতরের এই আনন্দ ভাগাভাগি করে নেই। যে যার অবস্থান থেকে ঈদুল ফিতরের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি।’’

Manual8 Ad Code

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সব শেষে বলেন, ‘সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, ঈদ মোবারক।’

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঈদের আগাম শুভেচ্ছা বার্তা পেয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান সন্তোষ প্রকাশ করেছেন।

কমরেড সৈয়দ আমিরুজ্জামান তার প্রতিক্রিয়ায় অারও বলেছেন, মোবাইল কল রিসিভ করতেই দেশের প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বার্তা পেয়ে রীতিমতো অবাক হয়েছি। বিস্তারিত শুনে ভালোই লেগেছে।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক অাধুনিক ও সমৃদ্ধ এবং উন্নত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে পরিচালিত সরকারের উন্নয়ন-অগ্রযাত্রার উত্তরোত্তর সফলতা কামনা করছি।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ