সিলেট ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২২
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৮ অক্টোবর ২০২২ : দুর্নীতিকে ‘না’ বলুন এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়সভা শুরু হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর ২০২২) ৩নং শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ওই ইউনিয়নের প্রতিনিধিদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) অায়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ৩নং শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: দুধু মিয়া।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)-এর সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহসভাপতি এ. এন. এম ওয়াহিদুজ্জামান, দুপ্রকের পরিচিত ও কার্যক্রম ব্যাখ্যা করেন সাধারণ সম্পাদক আলহাজ মো: আব্দুর রউফ তালুকদার, দুনীতি প্রতিরোধে নারী সদস্যদের ভুমিকা উপস্থাপন করেন সহসভাপতি জয়শ্রী চৌধুরী, দুর্নীতি প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভুমিকা ব্যাখ্যা করেন সনাক সভাপতি ও দুপ্রক সদস্য দ্বীপেন্দ্র ভট্টাচার্য এবং সভার সার সংক্ষেপ উপস্থাপন করেন দুপ্রক সভাপতি সিনিয়র সাংবাদিক সৈয়দ নেসার আহমদ।
এর আগে মতবিনিময় সভায় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন ইউপি সচিব দ্বিজেন্দ্র লাল দাশ, ইউপি সদস্য মো: শাহজাহান মিয়া, মো: মানিক মিয়া, ফিরোজা বেগম, স্থানীয় নাগরিক ও শিক্ষানবিশ আইনজীবি সৈয়দা ফাতেমা ইয়াসমিন, দেবব্রত আচার্য্য (উজ্জল) প্রমুখ।
মতবিনিময় সভার সভাপতি ও ৩নং শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: দুধু মিয়া তাঁর ইউনিয়নকে দুনীতি মুক্ত বলে জানান।
তিনি নিজে দুনীতি করেন না এবং তিনি দুনীতিকে প্রশ্রয় দেন না। তাঁর ইউনিয়নের যে কোন নাগরিককে তিনি সরকারী নিয়ম অনুযায়ী সেবা দিয়ে থাকেন। ইউনিয়নের প্রবেশপথে সিটিজেন চার্টার সাটানো আছে। সেখানে ইউনিয়নের সেবা সংক্রান্ত অনেক নিয়ম নীতি লেখা আছে। তাই কোন ইউপি সদস্য এবং মহিলা সদস্য ইউনিয়নের সেবা নিতে গিয়ে দুর্নীতির সাথে জড়িত বা দুনীতি করে থাকলে তাকে জানানোর জন্য অনুরোধ জানান।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি