লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ঝুঁকিপূর্ণ ব্রিজ এখন মরণফাঁদ

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৫

লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ঝুঁকিপূর্ণ ব্রিজ এখন মরণফাঁদ

Manual6 Ad Code

মেহেদী হাসান রাসেল, বিশেষ প্রতিনিধি | লক্ষ্মীপুর, ০১ নভেম্বর ২০২৫ : লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ-রায়পুর মেইন সড়কের খালের উপর নির্মিত একটি জরাজীর্ণ ব্রিজ এখন এলাকাবাসীর জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। ১৯৯৫ সালে নির্মিত এই ব্রিজটির অধিকাংশ অংশ ভেঙে গিয়ে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়লেও সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সরেজমিনে দেখা গেছে, ব্রিজটির দুই পাশের রেলিং সম্পূর্ণ ভেঙে গেছে। মাঝখানে সিসি ও রড ভেঙে বড় ফাঁক তৈরি হয়েছে, যা দিয়ে নিচের খাল পর্যন্ত দেখা যায়। প্রতিদিন শত শত অটোরিকশা, সিএনজি, পিকআপসহ নানান যানবাহন এই ভাঙা ব্রিজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা।

স্থানীয়রা জানান, প্রায় ১৯ থেকে ২০ বছর ধরে ব্রিজটি অবহেলিত অবস্থায় পড়ে আছে। বিভিন্ন সময়ে সংস্কারের দাবিতে প্রশাসনের কাছে আবেদন করা হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়রা বলেন, অটোরিকশা ও সিএনজি থেকে চাঁদা তুলে জনসাধারণের সহায়তায় ব্রিজের একাংশ অস্থায়ীভাবে মেরামত করা হয়েছিল, তবে তা এখন প্রায় ভেঙে পড়েছে।

Manual3 Ad Code

তারা অভিযোগ করে বলেন, এই ইউনিয়নের সাবেক এমপি অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নোমান দুইবার সংসদ সদস্য থাকা অবস্থায়ও এবং তাঁর আত্মীয় সাবেক চেয়ারম্যান কবির পাটোয়ারি দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থেকেও ব্রিজটি সংস্কার করেননি। বর্তমানে ব্রিজের মাঝখানে বিশাল সুরঙ্গ তৈরি হয়ে গেছে, যা দিয়ে চলাচল করা মারাত্মক ঝুঁকিপূর্ণ।

চররুহিতা সাংবাদিক ও এডাবের সভাপতি মো. হোসেন চৌধুরী বলেন, “চররুহিতা রসুলগঞ্জ থেকে রায়পুর পর্যন্ত সড়কটি অত্যন্ত ব্যস্ততম রুট। প্রতিদিন সন্ধ্যার পর একাধিক দুর্ঘটনা ঘটে। ব্রিজের চারপাশের সিসি ঝরে পড়ছে, যেকোনো সময় পুরো ব্রিজটি ধসে যেতে পারে।”

Manual3 Ad Code

তিনি আরও বলেন, “আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত নতুন করে ব্রিজ নির্মাণের জোর দাবি জানাচ্ছি। এটি চররুহিতাবাসীর প্রাণের দাবি।”

Manual7 Ad Code

স্থানীয়রা জানান, এই ব্রিজের দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তাই প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপ প্রয়োজন।

 

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ