সিপিবি নেতা আনোয়ার হোসেন সুমনের বিরুদ্ধে রিমান্ড আবেদন নামঞ্জুর

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৫

সিপিবি নেতা আনোয়ার হোসেন সুমনের বিরুদ্ধে রিমান্ড আবেদন নামঞ্জুর

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | সিলেট, ০৩ নভেম্বর ২০২৫ : ভাঙচুরের দুটি মামলায় গ্রেপ্তার দেখানো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনের বিরুদ্ধে পুলিশের করা সাত দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তবে একটি মামলায় তাকে কারা ফটকে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

সোমবার (৩ নভেম্বর) সকালে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক হারুন-অর-রশিদের আদালতে পুলিশ আনোয়ার হোসেন সুমনকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করেন।

Manual3 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন। তিনি বলেন, “শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন খারিজ করে দেন। তবে একটি মামলায় জেলগেটে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।”

জানা গেছে, গত শুক্রবার (৩১ অক্টোবর) মধ্যরাতে নগরের মদিনা মার্কেট এলাকার কালীবাড়ি মোড়ের নিজ বাসা থেকে অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে সিলেট সিটি করপোরেশনের ফটক ভাঙচুর ও সিএনজি অটোরিকশা ভাঙচুরের দুটি পুরনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

Manual3 Ad Code

এর আগে গত মঙ্গলবার (২৮ অক্টোবর) নগরের চৌহাট্টা-জিন্দাবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা। আন্দোলনে অংশ নেন সিপিবি নেতা আনোয়ার হোসেন সুমনসহ কয়েকজন রাজনীতিক। সেদিন সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জেলা রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশ থেকে ১১ দফা দাবি তুলে ধরা হয়।

Manual6 Ad Code

সমাবেশ শেষে শ্রমিকদের একটি প্রতিনিধি দল পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে দাবি তুলে ধরে এবং প্রশাসনের আশ্বাসে ২ নভেম্বর পর্যন্ত আন্দোলন স্থগিত করে। কিন্তু ওই সময়সীমা শেষ হওয়ার আগের রাতেই (৩১ অক্টোবর) সিপিবি নেতা আনোয়ার হোসেন সুমনকে গ্রেপ্তার করে পুলিশ।

 

এ সংক্রান্ত আরও সংবাদ