ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি জেসমিন আরা রুমা গ্রেপ্তার

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৫

ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি জেসমিন আরা রুমা গ্রেপ্তার

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি | ময়মনসিংহ, ০৪ নভেম্বর ২০২৫ : বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি জেসমিন আরা রুমাকে (২৭) গ্রেপ্তার করেছে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ।

সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর মালগুদাম এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেসমিন আরা রুমাকে গ্রেপ্তার করা হয়। তিনি বিগত ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত স্বশস্ত্র হামলার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন।

Manual8 Ad Code

গ্রেপ্তার হওয়া জেসমিন আরা রুমা নগরীর মালগুদাম এলাকার অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী আবু তাহেলের মেয়ে। তার স্বামী সুলতান মাহমুদ পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার বলে জানা গেছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, “জেসমিন আরা রুমা স্বশস্ত্র হামলার মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হয়েছেন। মামলার প্রক্রিয়া অনুসারে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।”

Manual7 Ad Code

এই ঘটনায় এখনো ছাত্রলীগের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ