ঐতিহ্য রাইটার্স ডে ১৫ নভেম্বর

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৫

ঐতিহ্য রাইটার্স ডে ১৫ নভেম্বর

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১১ নভেম্বর ২০২৫ : বাংলা প্রকাশনা জগতে এক অনন্য পথচলার সাক্ষী প্রকাশনা প্রতিষ্ঠান ঐতিহ্য এবার পা রাখছে প্রতিষ্ঠার ২৫তম বছরে। এই গৌরবময় যাত্রার অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে ‘ঐতিহ্য রাইটার্স ডে’, যেখানে একত্রিত হবেন ঐতিহ্যের সকল লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীরা।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, লেখকদের সৃষ্টিশীলতা, পরিশ্রম ও মমতায় সমৃদ্ধ এই দীর্ঘ যাত্রাকে স্মরণীয় করে তুলতেই আয়োজন করা হচ্ছে বিশেষ এই দিবসটি।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ১৫ নভেম্বর ২০২৫, বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে।

Manual5 Ad Code

এই দিনে থাকছে লেখক আড্ডা, পাঠকদের সঙ্গে সাক্ষাৎ, অটোগ্রাফ ও আলাপচারিতা, এবং অংশগ্রহণকারী লেখকদের জন্য বিশেষ উপহার। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত লেখকদের বইয়ে থাকছে অতিরিক্ত ৩ শতাংশ ছাড়।

Manual7 Ad Code

‘ঐতিহ্য রাইটার্স ডে’-তে অংশগ্রহণে আগ্রহী লেখকদের অনুরোধ করা হয়েছে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে অংশ নিতে।
নিবন্ধনের লিংক:
https://forms.gle/jH8W5i8vg2pacTQNA

রেজিস্ট্রেশনের শেষ সময় ১৩ নভেম্বর ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট।

প্রকাশনা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, “ঐতিহ্যের এই ২৫ বছরের যাত্রা আমাদের পাঠক ও লেখকদের অকুণ্ঠ ভালোবাসায় সমৃদ্ধ হয়েছে। রজতজয়ন্তীর এই আয়োজনে আমরা সেই বন্ধনকেই আরও দৃঢ় করতে চাই।”

Manual3 Ad Code

বাংলা প্রকাশনা অঙ্গনের এই অনন্য আয়োজনকে ঘিরে লেখক-পাঠক সবার মধ্যেই ইতোমধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ