চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপি ও বাসদ মার্কসবাদী

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৫

চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপি ও বাসদ মার্কসবাদী

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৭ নভেম্বর ২০২৫ : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত নিবন্ধন পেয়েছে।

Manual3 Ad Code

দল দুটির বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে কোনো দাবি-আপত্তি না আসায় সোমবার রাতেই (১৭ নভেম্বর) এ সংক্রান্ত গেজেট জারি করে কমিশন।

Manual5 Ad Code

নিবন্ধন প্রাপ্তির ফলে দল দুটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের প্রতীক নিয়ে অংশ নিতে পারবে। পাশাপাশি আগামীকাল বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিতব্য ইসির সংলাপে অংশ নিতে দল দুটিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

ইসি সূত্র জানিয়েছে, চলতি মাসের ৪ নভেম্বর তিন দলকে নিবন্ধন দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে কমিশন। ১২ নভেম্বর পর্যন্ত দাবি-আপত্তি জানানোর সময়সীমা দেওয়া হয়। নির্ধারিত সময়ে এনসিপি ও বাসদ (মার্কসবাদী)-এর বিরুদ্ধে কোনো অভিযোগ জমা না পড়লেও বাংলাদেশ আম জনগণ পার্টির বিরুদ্ধে ১০ থেকে ১৫টি আপত্তি জমা পড়ে। এই আপত্তিগুলো বর্তমানে কমিশনের পর্যালোচনায় রয়েছে।

Manual5 Ad Code

অভিযোগ নিষ্পত্তি না হওয়ায় বাংলাদেশ আম জনগণ পার্টির নিবন্ধন চূড়ান্ত করা হয়নি বলে ইসির একাধিক সূত্র নিশ্চিত করেছে।

 

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ