সিলেট ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৫
মেহেদী হাসান রাসেল, বিশেষ প্রতিনিধি | লক্ষ্মীপুর, ১৯ নভেম্বর ২০২৫ : জেলার নবাগত জেলা প্রশাসক এস এম মেহেদীর সঙ্গে রাজনৈতিক দল, সুশীল সমাজ, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর ২০২৫) দুপুরে কালেক্টরেট ভবনের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস এম মেহেদী। সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খ্রিসা।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি ক্যাপ্টেন (অব.) ইব্রাহিম, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া, সনাক-টিআইবির সাবেক সভাপতি প্রফেসর জেড এম ফারুকী, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদউদ্দিন চৌধুরী হ্যাপি, প্রেসক্লাব সেক্রেটারি সাইদুল ইসলাম পাবেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আরমান হোসাইন, মূখ্য সংগঠনের সাইফুল ইসলাম মুরাদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা সুন্দর, পরিচ্ছন্ন ও সু-শৃঙ্খল লক্ষ্মীপুর গঠনে প্রয়োজনীয় নানা পরামর্শ তুলে ধরেন। তারা বলেন, উন্নয়নকে গতিশীল রাখতে চাঁদাবাজি ও টেন্ডারবাজি বন্ধ করা জরুরি এবং এ বিষয়ে প্রশাসনের কঠোর ভূমিকা প্রত্যাশা করেন।
জেলা প্রশাসক এস এম মেহেদী বলেন, “সকলের সমন্বিত প্রচেষ্টায় একটি আধুনিক ও দুর্নীতিমুক্ত লক্ষ্মীপুর গঠন সম্ভব। এ লক্ষ্যে সবার সহযোগিতা কাম্য।” তিনি উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় জেলার সার্বিক উন্নয়ন, নাগরিক ভোগান্তি কমানো, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও সেবার মান বৃদ্ধি নিয়ে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করা হয়।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি